প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বিয়ানীবাজারে সরকারি কলেজে ১২ কোটি টাকা বরাদ্দ, পুনঃনির্মাণ কাজ শুরু

editor
প্রকাশিত মে ৩, ২০২৬, ১২:০৮ অপরাহ্ণ
বিয়ানীবাজারে সরকারি কলেজে ১২ কোটি টাকা বরাদ্দ, পুনঃনির্মাণ কাজ শুরু

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual3 Ad Code

সিলেট-৬ আসনের উপজেলা বিয়ানীবাজারে সরকারি কলেজের ৭ তলা অসম্পূর্ণ ভবনের কাজ ফের শুরু হয়েছে। কয়েক বছর থেকে এই ভবনটির নির্মাণ কার্যক্রম বন্ধ ছিল। এতে বিয়ানীবাজার সরকারি কলেজে শিক্ষার্থীদের পাঠদানে ব্যাঘাত ঘটছিলো, অসুবিধা হচ্ছিলো প্রশাসনিক কার্যক্রমে।

কিন্তু এবার সেই অসম্পূর্ণ ভবন সম্পূর্ণ করতে ১২ কোটি টাকা বরাদ্দ নিয়ে এসেছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

রবিবার (৩ মে) বিয়ানীবাজার সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি সপ্তাহ-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি ভবনটির পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি এমরান আহমদ চৌধুরী বলেন- এ সরকার শিক্ষাখাতকে অনেক গুরুত্ব দিচ্ছে। তিনি শনিবার সিলেটে এসে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন- তোমাদের পড়ালেখা করতেই হবে। এর মাফ নাই। তোমরাই আগামীর দেশ গড়ার কারিগর। সুতরাং- শিক্ষাব্যবস্থা ও শিক্ষার্থীদের জন্য বর্তমান সরকার সব করবে।

Manual1 Ad Code

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর সাব্বির আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তারিকুল ইসলাম, পর্ষদ প্রধান প্রশান্ত কুমার মৃধা ও শিক্ষক মোহাম্মদ আব্দুর রহিম প্রমুখ।

Manual2 Ad Code

এছাড়াও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. আহমদ রেজা, সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজমুল হোসেন, জেলা যুবদল নেতা জাহেদ আহমদ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক দৌলা হোসেন সুভাষ ও উপজেলা ছাত্রদলের আহবায়ক এনাম উদ্দিন প্রমুখ।

পরে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথির অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual7 Ad Code