প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

হত্যাকাণ্ডের শিকার বৃ‌ষ্টির প্রথম জানাজা সম্পন্ন, মরদেহ আসবে শ‌নিবার

editor
প্রকাশিত মে ৭, ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ণ
হত্যাকাণ্ডের শিকার বৃ‌ষ্টির প্রথম জানাজা সম্পন্ন, মরদেহ আসবে শ‌নিবার

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
যুক্তরা‌ষ্ট্রের ফ্লো‌রিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলা‌দে‌শি শিক্ষার্থী না‌হিদা সুলতানা বৃ‌ষ্টির প্রথম জানাজা সম্পন্ন হয়েছে।
স্থানীয় সময় বুধবার (৬ মে) দুপুর ২টায় যুক্তরা‌ষ্ট্রের ফ্লো‌রিডার টাম্পায় বৃ‌ষ্টির জানাজা অনুষ্ঠিত হয়েছে।

Manual4 Ad Code

ওয়া‌শিংট‌নে বাংলা‌দেশ দূতাবা‌সের প্রেস মি‌নিস্টার গোলাম মো‌র্তোজা ফেসবু‌কে এক পো‌স্টে জানান, ৬ মে দুপুর ২টায় টাম্পায় নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী, শিক্ষক ও বাংলাদেশ কমিউনিটির অনেকে জানাজায় অংশ নেন। মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধি জানাজায় উপস্থিত ছিলেন।

গোলাম মো‌র্তোজা আরও জানান, জানাজার পর বৃষ্টির মরদেহ ফিউনারেল সংস্থার কাছে হস্তান্তর করা হয়। ফিউনারেল সংস্থা ৭ মে ফ্লোরিডার অরল‍্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি ফ্লাইটে মরদেহ ঢাকায় পাঠাবে। মরদেহ ঢাকায় পৌঁছাবে ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে।

Manual2 Ad Code

মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের প্রতিনিধি অরল‍্যান্ডো বিমানবন্দরে উপস্থিত থাকবেন। ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের সঙ্গে সমন্বয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে পুরো বিষয়টি তত্ত্বাবধান করছে।

নির্মম হত্যাকাণ্ডের শিকার জামিল লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর সব ব‍্যয় বহন করছে বাংলাদেশ সরকার। জামিল লিমনের মরদেহ ৪ মে ঢাকায় পৌঁছে।

Manual5 Ad Code

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ জামিলের পরিবারের কাছে হস্তান্তর করেন। ওইদিন রাত পৌনে ৮টার দিকে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইতলা ইউনিয়নের লালডোবা এলাকায় তার দাফন সম্পন্ন হয়।

Manual6 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual4 Ad Code