প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

খশির SNV যুব সংঘের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

editor
প্রকাশিত মে ৯, ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ণ
খশির SNV যুব সংঘের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

Manual6 Ad Code

সংবাদ বিজ্ঞপ্তি:
সামাজিক উন্নয়ন, ঐক্য ও মানবিক কর্মকাণ্ডের প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত খশির SNV যুব সংঘের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার রাত ৯ ঘটিকার সময় যুব সংঘের কার্যালয়ে এক দোয়া মাহফিল, আলোচনা সভা ও কেক কর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সদস্যবৃন্দ, শুভাকাঙ্ক্ষী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাফরুল হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন।পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি ফয়েজ আহমদ, যুগ্ম সম্পাদক আলী আহমদ এবং অন্যতম সদস্য শহীদ আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Manual3 Ad Code

বক্তারা তাদের বক্তব্যে খশির SNV যুব সংঘের প্রতিষ্ঠালগ্নের বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং সংগঠনের চার বছরের পথচলার নানা দিক তুলে ধরেন। তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে যুব সংঘটি এলাকার তরুণদের ঐক্যবদ্ধ করে সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা, শিক্ষামুলক কার্যক্রমসহ বিভিন্ন ইতিবাচক উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সমাজে সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সংগঠনটি নিরলসভাবে কাজ করছে বলে বক্তারা উল্লেখ করেন।

আলোচনা সভায় বক্তারা ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল করার বিষয়ে মতামত প্রদান করেন। তারা যুব সমাজকে মানবিক, সুশৃঙ্খল ও সমাজকল্যাণমূলক কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান এবং সংগঠনের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

হাজী মনাইশাহ (রহ.) জামে মসজিদের ইমাম সাহেব সংগঠনের উত্তরোত্তর সাফল্য, সদস্যদের সুস্বাস্থ্য ও কল্যাণ এবং সকল দাতা ও শুভাকাঙ্ক্ষীদের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন। দোয়া মাহফিল শেষে উপস্থিত সকল সদস্যদের নিয়ে কেক কাটা হয়।

Manual7 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual4 Ad Code