প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বিয়ানীবাজার-গোলাপগঞ্জ আসন: উন্নয়ন প্রকল্পের সম্ভাব্যতা নিজেই যাচাই করছেন এমপি এমরান

editor
প্রকাশিত মে ১৪, ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ণ
বিয়ানীবাজার-গোলাপগঞ্জ আসন: উন্নয়ন প্রকল্পের সম্ভাব্যতা নিজেই যাচাই করছেন এমপি এমরান

Manual6 Ad Code

নিজ কার্যালয়ে সাধারণ মানুষের সমস্যার কথা শুনছেন এমপি এমরান আহমদ চৌধুরী/

 

মিলাদ জয়নুল:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে ১৭ ফেব্রুয়ারী শপথ নেন সিলেট-৬ বিয়ানীবাজার-গোলাপগঞ্জ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী। এর মধ্য দিয়ে ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী একটি নির্বাচিত সংসদ গঠিত হয়। এরপর আর সময় নেননি এমপি এমরান চৌধুরী।

রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা আর প্রত্যাশার মধ্যেই নিজ আসনের উন্নয়নের জন্য দৌড়ঝাঁপ শুরু করেন তিনি। দীর্ঘ অত্যাচার-নির্যাতনের শিকার একটি দল থেকে জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে সিলেট-৬ বিয়ানীবাজার-গোলাপগঞ্জ আসনের উন্নয়ন বঞ্চনা দূর করতে নতুন পরিকল্পনা শুরু করেন তিনি। তাঁর নেতৃত্বে একটি নতুন উন্নয়নের যাত্রা শুরু হবে বলে আশাবাদী হয়ে ওঠেন নির্বাচনী এলাকার লোকজন। ইতিমধ্যে এমরান চৌধুরী দুই উপজেলার বিএনপির মৃদু বিভেদ ঘুচিয়ে ঐক্য প্রতিষ্ঠার কাজ শুরু করেছেন। পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনকে বিশেষ বার্তা দিয়েছেন। এতে দুই উপজেলার সর্বস্তরে একটা আশাবাদ তৈরি হয়েছে।

Manual2 Ad Code

স্থানীয় জনগণের চাহিদার ভিত্তিতে যেসব প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে গ্রহণ করতে হবে তার একটি তালিকা তৈরী করেছেন এমপি। সেসব প্রকল্প নিজে সরজমিন দেখছেন। বুধবার দুপুরে মেঘাখালের উপর সেতু নির্মাণের সম্ভাব্যতার বিষয়টি পরিদর্শন করেন। এছাড়াও কাটলিপুল-গোলা খেয়াঘাট রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন এবং সুরমা নদীর তীরে গোলাঘাট এলাকা পরিদর্শন করেন। এর আগে আলীনগর ইউপির ফুলমলিক এলাকায় আরেকটি সেতু নির্মানের জন্য সম্ভাব্য স্থান ঘুরে দেখেন। বিয়ানীবাজার পৌর এলাকার জলাবদ্ধতার স্থান দেখে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন তিনি। এমপির এমন নির্দেশের পর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মজুমদার পানি নিষ্কাশনে সাহসী পদক্ষেপ গ্রহণ করেছেন। শহীদ টিলা এলাকার পানি দ্রুত নেমে যেতে খশির সড়কভাংনী পর্যন্ত ড্রেন নির্মাণ ও পরিচ্ছন্নতার কাজ শুরু করা হয়েছে।

 

৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী একটি নির্বাচিত সরকার গঠন এবং এর যাত্রা শুরু হয়েছে। তারেক রহমানের প্রধানমন্ত্রিত্বে এ যাত্রার সহযাত্রী হয়েছেন এমপি এমরান চৌধুরী। দীর্ঘ উন্নয়ন বঞ্চনা কাটিয়ে তাঁর হাত দিয়ে এ জনপদ নতুন দিশা পাবে বলে মনে করেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ফয়েজ আহমদ।

Manual8 Ad Code

এমপি এমরান আহমদ চৌধুরী বলেন, প্রকল্প নেয়া বা বাস্তবায়নের ক্ষেত্রে সর্বাপেক্ষা জরুরি হলো এর সম্ভাব্যতা যাচাই করা। আর্থসামাজিকভাবে যদি প্রকল্প থেকে জনগণ উপকৃত না হতে পারে তবে সে প্রকল্প একসময় শ্বেতহস্তীতে পরিণত হয়।

খোঁজ নিয়ে জানা যায়, এমপি হয় অনেকটা প্রটোকল ছাড়াই সাধারণ মানুষের কাছে যাচ্ছেন এমরান আহমদ চৌধুরী। মোটর সাইকেলে যাতায়াত করছেন এবং নির্বাচনী এলাকার মানুষের সমস্যার কথা শুনছেন। নিজ কার্যালয়ে প্রতিদিন শতাধিক মানুষের সমস্যা-দূর্ভোগের কথা শুনে সমাধান দেয়ার চেষ্টা করছেন। মাঠ পর্যায়ে গিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যথাযথ কাজের তাগিদ দিচ্ছেন।

Manual8 Ad Code

বিয়ানীবাজার পৌর ছাত্রদলের সভাপতি আয়নুল আবেদীন বলেন, বিয়ানীবাজার পৌর এলাকার প্রধান রাস্তাগুলো দ্রুত সংস্কার করার জন্য উদ্যোগী হয়েছেন এমপি। গ্রামীণ যোগাযোগ ঠেকসই করতে ইউনিয়ন পর্যায়ের অন্তত: এক ডজন রাস্তার সংস্কার কাজ দ্রুত শুরু হবে।

এমপির কাজকর্ম নিয়ে জানতে চাইলে বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন জানান, এমপির কাছে মানুষ নয় বরং এমপিরই মানুষের কাছে যাওয়ার নতুন প্রবণতা তৈরি হয়েছে।
এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো, দীর্ঘদিনের জনবিচ্ছিন্নতা দূর করা এবং সাধারণ মানুষের সাথে সুসম্পর্ক স্থাপন করা।

Manual3 Ad Code

বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজা জানান, সর্বোচ্চ সতর্কতার সাথে আমাদের এমপি সাহেব কাজ করছেন। কোন প্রকল্প গ্রহণ জরুরী, তা নিজে দেখছেন এবং করণীয় নির্ধারণে পরামর্শ দিচ্ছেন।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual6 Ad Code