বিয়ানীবাজারে পৃথক ঘটনায় দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে গাছ থেকে পড়ে একজন বৃদ্ধ এবং বালতির পানিতে ডুবে সাড়ে ৩ বছরের এক কন্যা শিশু মারা যায়।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ দু’টি উদ্ধার করেছে।
Manual1 Ad Code
বিয়ানীবাজার থানার এসআই হাবিব জানান, কুলাউড়া উপজেলার একটি পরিবার মুড়িয়া ইউনিয়নের সারোপার এলাকায় গৃহস্থালী কাজ করেন। তাদের সাড়ে ৩ বছরের মেয়ে মুনতাহা খেলা করার সময় বালতির পানিতে ডুবে মারা যায়। তার পিতার নাম ইকবাল হোসেন ইয়াছিন।
Manual3 Ad Code
এদিকে উপজেলার মাথিউরা ইউনিয়নের পুরুষপাল গ্রামে আম গাছ থেকে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
তার নাম নুর উদ্দীন নুরই মিয়া।