মৌলভীবাজারে সকালে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, দুপুরে গ্রেফতার ২
মৌলভীবাজারে সকালে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, দুপুরে গ্রেফতার ২
editor
প্রকাশিত জুন ১, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
Manual2 Ad Code
শ্রীমঙ্গল প্রতিনিধি :
মৌলভীবাজারে সকাল সাড়ে ৬ টার দিকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ছাত্রলীগের দুইকর্মীকে গ্রেফতার করে। সোমবার (১ জুন) দুপুরের দিকে তাদের গ্রেফতার করা হয়।
Manual6 Ad Code
গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলা বর্ষিজোড়া এলাকার মো: আবুল হোসেনের ছেলে মো: ফেরদৌসুর রহমান বাপ্পী ও সেবুল মিয়ার ছেলে মো: আরমান হোসেন।
Manual5 Ad Code
জানা যায়, সোমবার (১ জুন) সকাল সাড়ে ৬ টার দিকে মৌলভীবাজার শহরের শমসের নগর সড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি আলফাহ প্রাইভেট হাসপাতালের সম্মুখ থেকে জনশক্ত কর্মসংস্থান অফিস পযর্ন্ত যায়। মিছিলে শেখ হাসিনার আগমন ও জয় বাংলা স্লোগান দেয় । ওই মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে ব্যানারসহ দুই ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করে।
Manual2 Ad Code
মৌলভীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ‘ব্যানারসহ ২ জনকে গ্রেফতার করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’