নিজস্ব প্রতিবেদক :
মৌলভীবাজারের বড়লেখায় পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) ও সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. সাজু আহমেদ শোভন (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৮ জুন) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে রোববার (৭ জুন) বিকেলে উপজেলার নিউ সমনবাগ চা বাগানের স্থানীয় লোকজন তাকে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে।সংবাদ সাবস্ক্রিপশন
Manual4 Ad Code
প্রতারক সাজু আহমেদ শোভন রংপুর জেলার কোতোয়ালি থানার পশ্চিম বাবু খাঁ গ্রামের মো. আব্দুল আলীম শেখের ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলার তথ্য রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, বড়লেখা উপজেলার নিউ সমনবাগ চা বাগানের বাসিন্দা চা শ্রমিক যতিন চাষার (৪৮) একটি মামলা রয়েছে। গত ৫ জুন রাতে সাজু আহমেদ শোভন নিজেকে পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) ও সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে চা শ্রমিক যতিন চাষার মামলার বিষয়ে ভয়ভীতি প্রদর্শন করেন। এ সময় তিনি মামলা নিষ্পত্তির কথা বলে ওই চা শ্রমিকের কাছ থেকে ৩ হাজার টাকা হাতিয়ে নেন। গত রোববার (৭ জুন) বিকেলে শোভন পুনরায় চা বাগান এলাকায় এলে ভুক্তভোগী যতিন চাষা তাকে চিনতে পারেন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে নিজেকে পুলিশ কর্মকর্তা হিসেবে দাবি করে এবং একটি ভুয়া পরিচয়পত্র প্রদর্শন করে। পরিচয়পত্রে তার ছবি-সংবলিত নামের পাশে পদবি লেখা ছিল ‘এএসপি’। তবে যাচাই-বাছাই শেষে পুলিশ নিশ্চিত হয়, সে বাংলাদেশ পুলিশের কোনো সদস্য নয়। বরং ভুয়া পরিচয়ে প্রতারণা করেছে। এ সময় তার কাছ থেকে একটি ভুয়া পরিচয়পত্র ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী যতিন চাষা প্রতারক শোভনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
Manual4 Ad Code
বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খান সোমবার বিকেলে জানান, পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) ও সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী যতিন চাষা থানায় মামলা করেছেন। রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়দানকারী কোনো ব্যক্তির কর্মকাণ্ডে সন্দেহ হলে সাধারণ মানুষকে দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে। এ ধরনের প্রতারক চক্র থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।