প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বিয়ানীবাজারে প্রান্তিক কৃষকদের মাঝে আর্থিক সহায়তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক

editor
প্রকাশিত জুন ৯, ২০২৬, ০২:১৮ অপরাহ্ণ
বিয়ানীবাজারে প্রান্তিক কৃষকদের মাঝে আর্থিক সহায়তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:

বিয়ানীবাজার উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক, সিলেট ও উপজেলাস্থ তফসিলি ব্যাংকসমূহের আয়োজনে উপজেলা ভিত্তিক কৃষি ঋণ প্রচারণা, আলোচনা সভা ও প্রকাশ্যে ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্টানে সাউথইস্ট ব্যাংক পিএলসি. সমণ্বয়কারীর ভূমিকা পালন করে।

মঙ্গলবার বিয়ানীবাজার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদারের সভাপতিত্বে ও মো. আব্দুল্লাহ আল বাকির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেট এর পরিচালক মোহাম্মদ মাহমুদুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাউথইষ্ট ব্যাংক পিএলসি. এর ভাইস প্রেসিডেন্ট ও সিলেট অঞ্চলের আঞ্চলিক প্রধান (চলতি দায়িত্ব) মোঃ শোয়েব আহমদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাজেদুর রহমান, মৎস্য কর্মকর্তা ইশতিয়াক আহমেদ ও প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ মবিন হাই।

Manual2 Ad Code

অনুষ্টানের সভাপতি এবং অতিথিরা বলেন, কৃষির উন্নয়ন ছাড়া দেশের টেকসই অর্থনৈতিক অগ্রগতি সম্ভব নয়। তাই প্রকৃত কৃষকদের দোরগোড়ায় সহজ শর্তে ঋণসেবা পৌঁছে দিয়ে উৎপাদন বৃদ্ধিতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

অনুষ্ঠানের এক পর্যায়ে অতিথিবৃন্দ ১৪ জন কৃষকের হাতে কৃষি ঋণের চেক তুলে দেন।

Manual2 Ad Code

এ সময় বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, কৃষক, উদ্যোক্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কৃষকদের জন্য ব্যাংকিং সেবা আরও সহজ ও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

Manual6 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual4 Ad Code