সিলেটের যে সীমান্তে ভারতীয় চোরাকারবারিকে বিজিবির গুলি
সিলেটের যে সীমান্তে ভারতীয় চোরাকারবারিকে বিজিবির গুলি
editor
প্রকাশিত জুন ১৪, ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ণ
Manual7 Ad Code
নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে এক ভারতীয় চোরাকারবারি আহত হয়েছে। আহত ব্যক্তিসহ সঙ্গে থাকা অন্য এক চোরাকারবারি দেশটির ভেতরে পালিয়ে গেছে ।
শনিবার (১৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
Manual1 Ad Code
বিজিবি ৫২ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার রাত সাড়ে ১০টায় বড়লেখা সীমান্ত এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছিল বিজিবি ৫২ ব্যাটালিয়নের টহলদল। এ সময় দুজন সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারিকে চ্যালেঞ্জ করে টহলদল। তারা ধারালো অস্ত্র নিয়ে টহলদলের ওপর আক্রমণের চেষ্টা করে। আত্মরক্ষার্থে ও পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বিজিবি সদস্যরা গুলি ছুঁড়ে। এতে এক চোরাকারবারি আহত হয়। পরে তার সঙ্গে থাকা অন্য চোরাকারবারি ভারতে পালিয়ে যায়।
এ বিষয়ে প্রয়োজনীয় গোয়েন্দা অনুসন্ধান ও আইনি কার্যক্রম চলমান রয়েছে বলে জানান কর্নেল আতাউর রহমান সুজন। একইসঙ্গে বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ।