মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টাল দি লকেল টাইমস-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে ১০ ডিসেম্বর মঙ্গলবার। এদিন বিয়ানীবাজার উপজেলার মাথিউরা আরেঙ্গাবাদ গ্রামের আব্দুল জলিল ভিলায় এই নিউজ পোর্টালের উদ্বোধন ঘোষণা করা হবে।
প্রান্তিক জনপদের সমস্যা-সম্ভাবনা, শিক্ষা-সংস্কৃতি, উন্নয়ন-অগ্রগতি ও প্রবাসীদের ভূমিকাসহ সব ধরণের সংবাদ গুরুত্ব সহকারে তুলে ধরবে অনলাইন নিউজ পোর্টাল দি লকেল টাইমস।
এজে মিডিয়া গ্রুপের পক্ষে সাংবাদিক শহিদুল ইসলাম সাজু পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
Manual4 Ad Code
এই গ্রুপের চেয়ারম্যান সাইদুর রহমান সুমন ও আতিকুর রহমান মোহন প্রকাশক হিসেবে এই পত্রিকার পৃষ্টপোষকতা করবেন।
অনলাইন নিউজ পোর্টাল দি লকেল টাইমস’র উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে সবার সহযোগিতা কামনা করেছেন এজে মিডিয়া গ্রুপের দায়িত্বশীলরা।