প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বিয়ানীবাজারের সব অলিগলিতে অবস্থান নিবে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা

editor
প্রকাশিত জুন ২২, ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ণ
বিয়ানীবাজারের সব অলিগলিতে অবস্থান নিবে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:

কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর ২৩শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে কঠোর সতর্কতা জারি করা হয়েছে। কথিত এই কর্মসূচি প্রতিহত করতে বিয়ানীবাজারের রাজপথসহ সকল অলিগলিতে বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিবে বলে জানা গেছে।

নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি প্রতিহত করতে বিএনপিসহ সকল সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দকে চিঠি দিয়ে সতর্ক থাকতে নির্দেশনা দিয়েছেন সংশ্লিষ্ট জেলা নেতৃবৃন্দ। উপজেলা ও পৌরসভা পর্যায়ে প্রেরিত চিঠিতে সকল ইউনিটের সাংগঠনিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে বলেও জানানো হয়। কোনো ইউনিটের শিথিলতা, নিষ্ক্রিয়তা বা সাংগঠনিক দায়িত্ব পালনে অবহেলা পরিলক্ষিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবেও চিঠিতে কঠোর বার্তা দেয়া হয়।

Manual1 Ad Code

বিয়ানীবাজার উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন জানান, বিএনপিসহ সকল সহযোগি সংগঠনের নেতাকর্মীরা রাজপথে থাকবে। নিষিদ্ধ কোন সংগঠনের কেউ কোন ধরনের নাশকতা করার চেষ্টা করলে সমুচিত জবাব দেয়া হবে। এ দেশের মাটিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার কোনো অধিকার নেই। তাদের কর্মসূচি করতে দেওয়া হবে না।

প্রচার সম্পাদক ফয়েজ আহমদ বলেন, আওয়ামী লীগ পালিয়ে থেকে হুঙ্কার দিচ্ছে। সাংগঠনিক নির্দেশনা অনুযায়ী আমরা সব অলিগলিতে অবস্থান নিব। কাউকে বিশৃংখলা করতে দেয়া হবেনা। সিলেট জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রেদওয়ান আহমদ বলেন, ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তারেক রহমানের নেতৃত্বে বিএনপির বিগত ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে। বিগত সময়ে মাঠে থেকে দলের সব কর্মসূচি সফল করেছি। এই দলের নেতাকর্মীরা মাঠে এলে শক্ত হাতে প্রতিরোধ করা হবে।

Manual4 Ad Code

এদিকে আগামীকাল ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিয়ানীবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে থানা পুলিশ।

Manual7 Ad Code

দলটির প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং থানা এলাকার নিরাপত্তা বজায় রাখতে পুরো উপজেলা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলার পরিকল্পনা নেয়া হয়েছে।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মো: ওমর ফারুক জানান, কৌশলগত স্থানে পুলিশের বিশেষ চেকপোস্ট ডিউটি পরিচালনা করা হবে। একইসাথে কড়া চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম জোরদার থাকবে, যাতে কোনো বহিরাগত বা সন্দেহভাজন ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual3 Ad Code