প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে সফর, ১৪৪৮ হিজরি

বিয়ানীবাজারে নিশ্ছিদ্র নিরাপত্তা, বিএনপি সহযোগি সংগঠনের দফায়-দফায় মিছিল

editor
প্রকাশিত জুন ২৩, ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ণ
বিয়ানীবাজারে নিশ্ছিদ্র নিরাপত্তা, বিএনপি সহযোগি সংগঠনের দফায়-দফায় মিছিল

Manual2 Ad Code

 

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের নামে অরাজক পরিস্থিতি এড়াতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বিয়ানীবাজার থানা পুলিশ। মঙ্গলবার ভোর থেকে পৌরশহরসহ উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছেন তারা। মোড়ে মোড়ে চলছে তল্লাশি।

তৈরির চেষ্টা করছে। তবে তাদের অপতৎপরতা ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতা ঠেকাতে গ্রহণ করা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

Manual3 Ad Code

এদিকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যেকোনো ধরনের কর্মসূচি ও ‘তৎপরতা’ ঠেকাতে বিয়ানীবাজার পৌরশহরে সতর্ক অবস্থান নিয়েছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ মোড় ও বিভিন্ন ইউনিয়নে বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি পালন করছে দলটি।

Manual3 Ad Code

মঙ্গলবার সকালে দুবাগ সেতুর কাছে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নেন। এ সময় তারা মিছিল করেন। জেলা যুবদল নেতা এবি কালাম ও ছাত্রদল নেতা শহীদুল ইসলাম রাজেল এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

শহরের বিভিন্ন এলাকায় ছাত্রদলের নেতাকর্মীদেরও মিছিল করতে দেখা গেছে। তারা নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিহত করার ঘোষণা দিয়ে স্লোগান দেন। সোমবার রাতে মিছিল করে স্থানীয় বিএনপি। জেলা বিএনপির সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এনাম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, সহ-সভাপতি কবির আহমদ, সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন কুটি, জেলা কৃষক দল নেতা গুলজার আহমদ রাহেল, বিএনপি নেতা আক্তার হোসেন অনিক, যুবদলের যুগ্ম আহবায়ক দৌলা হোসেন সুভাষ, বিএনপির প্রচার সম্পাদক ফয়েজ আহমদ প্রমুখ মিছিলে নেতৃত্ব দেন।

অপরদিকে মঙ্গলবার পৌরশহরের কলেজ রোডে অবস্থান নেন বিএনপির একটি পক্ষ। এসময় সিলেট জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সবুর,আব্দুল কুদ্দুছ, বিএনপি নেতা কামাল হোসেন, শ্রমিক দলের সভাপতি আলী হাসান, সাধারণ সম্পাদক সেলিম আহমদ, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এনামুল ইসলাম, কলেজ ছাত্রদলের সভাপতি রাহিম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

স্থানীয় বিএনপির আরেকটি পক্ষ নিউ মার্কেট মোড়ে অবস্থান নেয়। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (পদ স্থগিত) সরওয়ার হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, বিএনপি নেতা জামিল আহমদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফজল হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমরান আহমদ চৌধুরী, কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান রেজা প্রমুখ।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন বলেন, আওয়ামী লীগের যেকোনো গুপ্ত পরিকল্পনা ও অপতৎপরতা রুখতে প্রতিটি ইউনিটকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার বিকেল থেকেই পাড়া-মহল্লায় মিছিল ও সভা হয়েছে। আজ রাজপথে আমাদের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন।

Manual8 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual2 Ad Code