প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বিয়ানীবাজারে ১ লক্ষ গাছের চারা বিতরণ, স্কুল প্রতি ৫ হাজার টাকা বরাদ্দ

editor
প্রকাশিত জুন ২৮, ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ণ
বিয়ানীবাজারে ১ লক্ষ গাছের চারা বিতরণ, স্কুল প্রতি ৫ হাজার টাকা বরাদ্দ

Manual6 Ad Code

 

স্টাফ রিপোর্টার:

কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় সম্পূর্ণ বিনামূল্যে বিয়ানীবাজার উপজেলায় প্রায় ১ লক্ষ গাছের চারা বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়।

Manual2 Ad Code

চারার প্রজাতি অনুযায়ী কৃষি সহায়তাকে চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। উপজেলা প্রশাসন সূত্র জানায়, বিয়ানীবাজারের সবক’টি শিক্ষা প্রতিষ্টান, মসজিদ, ইউনিয়ন অফিস, প্রেসক্লাব, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, পেশাজীবি সংগঠনসহ খালি রাস্তার অংশে এসব গাছের চারা রোপন করা হয়। বিতরণ করা চারার মধ্যে রয়েছে আম, কাঁঠাল, জাম, জামবুরা, মেহেগনি, বকুল, শিমুল, জলপাই, পেয়ারা, জারুল , বরই, কাঠ বাদাম, তাল, নিম, সোনালু, চেরি, কৃষ্ণচুড়া ইত্যাদি।

Manual8 Ad Code

 

Manual5 Ad Code

এদিকে সরকারের নির্বাচনি ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি ‘ওয়ান চাইল্ড, ওয়ান টি’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গৃহীত হয়েছে। এরই অংশ হিসেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রজেক্ট কর্তৃক মাধ্যমিক পর্যায়ের সব সরকারি ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে জলবায়ু অনুদান বাবদ পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়েছে।

এ অর্থ দিয়ে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে একটি ফলদ, একটি বনজ ও একটি ঔষধি বৃক্ষ রোপণ, ব্যানার/ফেস্টুন তৈরি এবং সেমিনার/র‍্যালি আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে।

Manual3 Ad Code

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মজুমদার বলেন,পরিবেশের ভারসাম্য রক্ষা ও পুষ্টির চাহিদা পূরণে সরকার দেশব্যাপী বিনামূল্যে বিপুল সংখ্যক গাছের চারা বিতরণ করছে। সংশ্লিষ্টদের গাছের চারা রক্ষনাবেক্ষনে যত্ন নিতে হবে। রবিবার সকাল থেকে আমরা ইউনিয়ন কার্যালয় ভিত্তিক ফের গাছের চারা বিতরণ করছি।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual6 Ad Code