বিয়ানীবাজারে আব্দুল হাছিব মনিয়ার স্মরণ সভা ও দোয়া মাহফিল
বিয়ানীবাজারে আব্দুল হাছিব মনিয়ার স্মরণ সভা ও দোয়া মাহফিল
editor
প্রকাশিত জুন ২৮, ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ণ
Manual6 Ad Code
Manual2 Ad Code
সংবাদ বিজ্ঞপ্তি:
Manual3 Ad Code
সদ্য প্রয়াত বিয়ানীবাজারে সমাজসেবক রাজনীতিক ব্যবসায়ী ও কসবা-খাসা গ্রাম কমিটির আহবায়ক আব্দুল হাছিব মনিয়ার স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে গোলাবশাহ যুব সংঘের উদ্যোগে অনুষ্ঠিত স্মরণ সভায় কসবা-খাসা গ্রামের বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।
গোলাবশাহ সমাজকল্যাণ সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তারা আব্দুল হাছিব মনিয়ার জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। সভায় স্থানীয় শিক্ষা প্রতিষ্টান, মসজিদে অনুদান ও পরিচালনা এবং ব্যবসায়িদের স্বার্থ রক্ষাসহ সাধারণ মানুষের ন্যায় বিচার প্রতিষ্টায় তার কার্যক্রম তুলে ধরা হয়।
গোলাবশাহ যুবসংঘ কসবা-খাসা’র সভাপতি ছালেখ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়েজ আহমদের পরিচালনায় সভা পরবর্তী দোয়া মাহফিলে গ্রামের সকল মুর্দেগাণের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
Manual2 Ad Code
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোলাবশাহ সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক নজরুল হোসেন, খাসা সমাজকল্যাণ সংস্থার সভাপতি হুমায়ুন কবির আকিল, শহীদ সন্তান মোহাম্মদ জাকির হোসেন, পৌরসভার সাবেক প্যানেল মেয়র ছায়ফুল আলম ঝুনু, গ্রামের মুরব্বী মজির উদ্দিন মনাই, ইদই মিয়া, ঝিনুক মিয়া, প্রবাসী আব্দুস সাত্তার, সাবেক কাউন্সিলার সাহাব উদ্দিন, সাবেক শিক্ষক কবির আহমদ, হোসেন আহমদ, ব্যবসায়ী আলকাছ উদ্দিন, সংগঠনের উপদেষ্টা সাহাব উদ্দিন রানা, কবির আহমদ, কাওছার আহমদ সাবুল, গভর্ণি বডির চেয়ারম্যান মিলাদ মো: জয়নুল ইসলাম, সদস্য শাহজাহান সিদ্দিক, মারুফ আহমদ, যুগ্ম সম্পাদক আহমদ এহসানুল কাদির, সাংগঠনিক সম্পাদক মাকসুদ মনি, ক্রীড়া সম্পাদক জুবের আহমদ, ধর্ম সম্পাদক হাফিজ কামরান হোসেন, প্রচার সম্পাদক রেদওয়ান আহমদ প্রমুখ।