প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শ্রীধরা জনমঙ্গল সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের ১৭ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা

editor
প্রকাশিত জুলাই ১, ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ণ
শ্রীধরা জনমঙ্গল সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের ১৭ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা

Manual6 Ad Code

সংবাদ বিজ্ঞপ্তি :
শ্রীধরা জনমঙ্গল সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের জন্য ১৭ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন ২০২৬) রাত ৯:০০ ঘটিকায় শ্রীধরা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এক সভায় উপদেষ্টা মণ্ডলীর সর্বসম্মত সিদ্ধান্তে নবগঠিত কমিটির কর্মকর্তাদের নাম ঘোষণা করা হয়।

সমিতির উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য জনাব হাবীবুর রহমানের সভাপতিত্বে ও অপর সদস্য সাবেক কাউন্সিলর হাফিজ এমাদ উদ্দিনের সঞ্চালনায় উপদেষ্টা পরিষদের পক্ষে শুভেচ্ছা বক্তব্য ও রাজনীতিবিদ, সমাজসেবক আবু নাসের পিন্টু।

পরবর্তীতে উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য মো. আতাউর রহমান (অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক) আনুষ্ঠানিকভাবে নবগঠিত ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির কর্মকর্তাদের নাম ঘোষণা করেন। নির্বাচিত কর্মকর্তাগন হলেন—
১. সভাপতি: জয়নুল আবেদিন, ২. সহ-সভাপতি: নজমুল হোসেন, ৩. সাধারণ সম্পাদক: গুলজার আহমদ রাহেল, ৪. সহ-সাধারণ সম্পাদক: রাশেদ খান নাবিল, ৫. সাংগঠনিক সম্পাদক: জাহাঙ্গির আলম, ৬. কোষাধ্যক্ষ: মাসুক আহমদ, ৭. সাহিত্য, সংস্কৃতি ও শিক্ষা সম্পাদক: ক্বারি শুয়াইব আহমদ, ৮. সহ সাহিত্য, সংস্কৃতি ও শিক্ষা সম্পাদক: রাজু আহমদ, ৯. স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক: হাফিজ লুৎফুর রহমান, ১০. সহ স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক: জামাল আহমদ, ১১. শিল্প ও কৃষি সম্পাদক: শাহ আলম, ১২. সহ শিল্প ও কৃষি সম্পাদক: আব্দুল মন্নান, ১৩. সমাজকল্যাণ সম্পাদক: আব্দুর রউফ, ১৪. প্রচার সম্পাদক: আলম হোসেন, ১৫. হিসাব নিরীক্ষক: শামীম আহমদ, ১৬. দপ্তর ও গ্রন্থাগার সম্পাদক: কাওছার আহমদ সুমন, ১৭. সহ দপ্তর ও গ্রন্থাগার সম্পাদক: আবুল হোসেন।

Manual5 Ad Code

পারবর্তীতে ১৩ সদস্যবিশিষ্ট উপদেষ্টা মণ্ডলী সর্বসম্মতিক্রমে নবগঠিত কার্যকরী কমিটির অনুমোদন প্রদান করেন। স্বাক্ষরকারী উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা হলেন— মো. হাবীবুর রহমান, মুহাম্মদ খছরুজ্জামান, মো. আতাউর রহমান, মুহাম্মদ নুরুল আলম সেলিম, মো. ফখরুল ইসলাম, মো. আব্দুর রশীদ, নুরুল আলম, আবু বক্কর, আবু নাসের পিন্টু, হাফিজ এমাদ উদ্দিন, হাফিজ আবুল হোসেন, আলতাফ হোসেন এবং মহি উদ্দিন।

Manual4 Ad Code

সভায় বক্তারা বলেন, শ্রীধরা জনমঙ্গল সমিতি দীর্ঘদিন ধরে গ্রামের সামাজিক উন্নয়ন, শিক্ষা, মানবিক সহায়তা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নবনির্বাচিত কার্যকরী কমিটি ঐতিহ্য ও সেবার ধারাবাহিকতা বজায় রেখে সমিতির কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করতে আন্তরিকভাবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Manual7 Ad Code

সভা শেষে নবগঠিত কমিটির সকল কর্মকর্তাকে শুভেচ্ছা জানানো হয় এবং সমিতির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়।

Manual8 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual4 Ad Code