প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বড়লেখায় শহীদ জিয়ার স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

editor
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০২৪, ০৮:১২ পূর্বাহ্ণ
বড়লেখায় শহীদ জিয়ার স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

Manual4 Ad Code

বড়লেখা সংবাদদাতা:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণিতে শহীদ জিয়ার স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গত রবিবার রাতে বর্ণি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ছাত্রদল ফকির বাজার উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করেছে।

Manual8 Ad Code

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্ণি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি বড়লেখা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুহেল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বর্ণি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আক্তার হোসেন রেদওয়ানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা বিএনপির সাবেক সদস্য ফখরুল ইসলাম, বর্ণি ইউনিয়ন বিএনপির সিনিয়র সদস্য এম মুন্তাজিম আলী কলেজের সাবেক সভাপতি হাজী সুরমান আলী, বর্ণি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সেরু জাম্মান চৌধুরী বেনু, বড়লেখা পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার ফাহিম, বর্ণি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল হাফিজ, বর্ণি ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম লুলাই, উপজেলা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক কফিল উদ্দিন, উপজেলা ছাত্রদলের সদস্য ফজলুর রহমান, সদস্য জবলু হোসেন, বর্ণি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সমছ উদ্দিন, প্রবাসী আব্দুল রউফ সুহেল, বর্ণি ইউনিয়ন যুবদলের সাবেক প্রচার সম্পাদক আব্দুল কাদির, সহ প্রচার সম্পাদক ময়নুল ইসলাম, স্পেন প্রবাসী যুবদল নেতা বাবুল হোসেন, যুবদল নেতা আনোয়ার হোসেন, আব্দুল বাছিত, বর্ণি ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাহেদ আহমেদ, যুবদল নেতা হিমেল আহমদ, বর্ণি ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুবেদ আহমদ, টুর্নামেন্ট পরিচালনা কমিটির পরিচালক মনসুর আহমেদ, জুম্মান হোসেন, এনায়েত হোসেন, রাসেল আহমদ প্রমুখ।

Manual8 Ad Code

ম্যাচ পরিচালনা করেন ক্রীড়া সংগঠক রুবেল আহমদ ও সাহেদ আহমেদ আলী। উদ্বোধনী খেলায় মামু ভাগনা জুটি মনারাই বড়লেখাকে পরাজিত করে নিউ লাইন জুটি বিয়ানীবাজার জয়লাভ করেছে। এতে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বিয়ানীবাজারের ফয়ছল আহমদ হাসান।

Manual1 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual2 Ad Code