বিয়ানীবাজারের বিভিন্ন মাধ্যমিক-প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি নিয়ে দ্বন্ধ
বিয়ানীবাজারের বিভিন্ন মাধ্যমিক-প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি নিয়ে দ্বন্ধ
editor
প্রকাশিত জুলাই ৬, ২০২৬, ০৫:০২ অপরাহ্ণ
Manual8 Ad Code
স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজারের বিভিন্ন মাধ্যমিক-প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্ধ প্রকট আকার ধারণ করছে।
আঞ্চলিক ও রাজনৈতিক আধিপত্য বিস্তার, মহল বিশেষের আইন না মানা, কতিপয় প্রধান শিক্ষকের সিন্ডিকেট, অসৎ উদ্দেশ্য হাসিল, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসারদের ভূল তথ্য দেয়া, কিছু প্রতিষ্টানে অভিভাবকদের না জানিয়ে এবং কোনো সভা বা নোটিশ ছাড়াই ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম পরিচালনায় জনমনে অসন্তোষ বিরাজ করছে।
Manual8 Ad Code
গত রবিবার বিয়ানীবাজার উপজেলার কালাইউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে ইউপি সদস্যকে লাঞ্ছিতের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে প্রশাসন ও স্থানীয় এলাকাবাসীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জানা যায়, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের লক্ষে আয়োজিত এক বৈঠকে সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মতবিরোধ দেখা দেয়। একপর্যায়ে বাকবিতণ্ডা উত্তপ্ত রূপ নিলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
আলীনগর ইউপির কাদিমলিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এসএমসির বিদ্যুৎসাহী সদস্য হাবিব আহমদ দত্ত চৌধুরী কমিটি গঠনে নানা অনিয়ম হয়েছে মর্মে উপজেলা শিক্ষা অফিসার বরাবর অভিযোগ করেছেন। এতে তিনি কমিটি গঠনে পারিবারিক সিন্ডিকেট, জ্যৈষ্ঠতা লঙ্গন, অনৈতিক কার্যকলাপ, বিধি লঙ্গন করে সহ-সভাপতি মনোনয়নসহ নানা অভিযোগ উত্তাপন করেন।
সূত্র জানায়, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের কিছু প্রধান শিক্ষক স্কুলে যোগদানের পরই একটি নিজস্ব বলয় বা সিন্ডিকেট গড়ে তোলেন। তাদের কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা করতে ম্যানেজিং কমিটিতে নিজের পছন্দের লোককে অর্ন্তভূক্ত করেন। এতে স্কুল পরিচালনায় নিজের খেয়াল খুশিমত ব্যবস্থা নেয়া যায়। অডিট প্রতিবেদন, পাঠদানে ঢিলেঢালা মনোভাব, ইচ্ছেমত স্কুলে আসা-যাওয়া, নানারকম অনিয়ম-দূর্নীতি, ফলাফলে পরিবর্তনসহ নানা অনৈতিক কার্যক্রম চালিয়ে যেতে ম্যানেজিং কমিটি গঠনে এমন অনিয়মের আশ্রয় নেন শিক্ষা প্রতিষ্টানের কতিপয় প্রধানরা। আর স্কুলের কতিপয় প্রধান শিক্ষকদের এমন নৈতিক অবক্ষয়কে চোখ বুঝে মেনে নেন সরকারের দায়িত্বশীল অফিসাররা। সুজন বিয়ানীবাজারের সভাপতি এডভোকেট আমান উদ্দিন বলেন, সকল পেশায় কিছু দুষ্টু লোক আছে। যারা সব জায়গায় অনিয়ম করে।
Manual8 Ad Code
উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোর অবস্থা আরোও নাজুক। ম্যানেজিং কমিটি গঠনে একাধিক বিদ্যালয়ে অসন্তোষ পরিবেশ তৈরীর খবর পাওয়া গেছে।
পূর্ব মুড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদ আহমদ বলেন, দলাদলির উর্ধ্বে শিক্ষকদের অবস্থান রাখতে হবে। নৈতিকতার সাথে এই পেশাকে লালন করতে হবে। কিন্তু প্রায়ই ২-৪জন অসৎ শিক্ষক ঝামেলা সৃষ্টি করেন।
Manual2 Ad Code
বিয়ানীবাজার উপজেলা শিক্ষা কর্মকর্তা নৃপেশ চন্দ্র নাথ বলেন, অনেক স্কুলের কমিটি গঠন নিয়ে অভিযোগ পাওয়া যাচ্ছে। তদন্ত করে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি জানান, অনেক এলাকা থেকে মৌখিক অভিযোগ পাচ্ছি। তাদেরকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। কিছু প্রধান শিক্ষক খেয়াল খুশিমত কমিটি গঠন করছেন। তাদের সবার বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নেয়া হবে।