বিয়ানীবাজারে নিষিদ্ধ আওয়ামীলীগ-ছাত্রলীগের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বিয়ানীবাজারে নিষিদ্ধ আওয়ামীলীগ-ছাত্রলীগের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
editor
প্রকাশিত আগস্ট ১২, ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ণ
Manual7 Ad Code
Manual8 Ad Code
স্টাফ রিপোর্টার:
নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগ, ছাত্রলীগ ও সহযোগি সংগঠনের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। গত ৮ ও ১০ আগস্ট ভোরে পৌরশহরে পৃথক মিছিলের জের ধরে পুলিশ এ মামলা দায়ের করে। মামলার এজাহারনামীয় আসামী উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাহেদ আলম (৩০)- কে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।
Manual8 Ad Code
মামলা সূত্র জানায়, গত ৮ ও ১০ আগস্ট ভোরে নিষিদ্ধ সংগঠনের হাতেগোনা কয়েকজন নেতাকর্মী পৃথক মিছিল বের করে। মিছিলের পৃথক ছবি ও ভিডিও নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ, ছাত্রলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। যা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। এর জের ধরে পুলিশ বাদী হয়ে সোমবার মধ্যরাতে মামলা দায়ের করে।