প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বিয়ানীবাজারে বৃত্তি পেয়েছে ১শ’ শিক্ষার্থী, ছাত্রী বেশি

editor
প্রকাশিত জুলাই ১৩, ২০২৬, ০২:০৮ অপরাহ্ণ
বিয়ানীবাজারে বৃত্তি পেয়েছে ১শ’ শিক্ষার্থী, ছাত্রী বেশি

Manual2 Ad Code

 

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual5 Ad Code

বিয়ানীবাজার উপজেলায় এবার প্রাথমিকে ১শ’ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ছাত্রীর সংখ্যা বেশী।

রোববার প্রাথমিক বৃত্তি পরীক্ষা–২০২৫ এর ফলাফল প্রকাশ করা হয়।

বিয়ানীবাজার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় উপজেলার মোট ১শ’ শিক্ষার্থী সরকারি বৃত্তি পায়। এরমধ্যে ট্যালেন্টপুল ৫৬ জন আর সাধারণ বৃত্তি পেয়েছে ৪৪ জন। এছাড়াও বেসরকারি বৃত্তি পেয়েছে ৩৩ জন।

জানা যায়, মেধাবৃত্তি দেওয়া হয় উপজেলা বা থানা অনুযায়ী। আর সাধারণ বৃত্তি দেওয়া হয় ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক পাঁচটি করে (দুজন বালক ও দুজন বালিকা এবং একটি মেধার ভিত্তিতে)।

 

প্রাথমিক বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত এই বৃত্তির টাকা পায়।

Manual4 Ad Code

বর্তমানে প্রাথমিকে মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীরা এককালীন ২২৫ টাকা ও মাসে ৩০০ টাকা করে পাবে। আর সাধারণ বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের এককালীন ২২৫ টাকা ও মাসে ২২৫ টাকা করে দেওয়া হবে। অর্থাৎ এবার যারা বৃত্তি পেয়েছে, তারা এই হারে টাকা পাবে। তবে ২০২৬ সালের বৃত্তি পরীক্ষা থেকে এই টাকা বাড়ানো হবে। অর্থাৎ এ বছরের শেষে যে বৃত্তি পরীক্ষা হবে, তাতে বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা বর্ধিত হারে টাকা পাবে।

Manual6 Ad Code

বিয়ানীবাজার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নৃপেশ চন্দ্র নাথ বলেন, ফলাফল নিয়ে আমি বেশ খুশি। এ ধারা অব্যাহত থাকলে মেধার বিকাশ ঘটবে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual4 Ad Code