প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

দেশ সেরা পুরষ্কার গ্রহণ করল বিয়ানীবাজারের খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়

editor
প্রকাশিত জুলাই ১৫, ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ণ
দেশ সেরা পুরষ্কার গ্রহণ করল বিয়ানীবাজারের খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়

Manual2 Ad Code

 

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:

দেশের সেরা বিদ্যালয়ের গৌরব অর্জন করেছে বিয়ানীবাজার পৌরশহরের খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়। অদ্য ১৫ জুলাই জাতীয় শিক্ষা সপ্তাহে দেশের শ্রেষ্ঠ বিদ্যালয়কে পদক প্রদান করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিদ্যালয়ের পক্ষে প্রধান শিক্ষিকা হাফসা বেগম এ পদক গ্রহণ করেন।

Manual7 Ad Code

বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১৮৯৫ সালে। বর্তমান প্রধান শিক্ষক হাফসা বেগম ২০২৪ সালের এপ্রিলে এ বিদ্যালয়ে যোগদানের পর পাল্টে যায় শিক্ষা থেকে শুরু করে সহশিক্ষা কার্যক্রম। বর্তমানে বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা ৩১৪ জন। প্রাক-প্রাথমিকে লেখাপড়া করছে ৫০ জন শিক্ষার্থী। বিদ্যালয়ে গড় উপস্থিতির হার ৮৫ ভাগ। দেশের সেরা এই প্রাথমিক বিদ্যালয়েও আছে শিক্ষক সংকট।

 

খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফসা বেগম বলেন, ‘বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছি। শিক্ষার্থীদের পাঠে মনোযোগী করা, অভিভাবকদের সম্পৃক্ত করা এবং বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রম চালু করেছি। শিশুদের মাঝে বেঁচে থাকার জন্য বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এতটুকু সাফল্য পেয়েছি।’

Manual1 Ad Code

 

রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে প্রধানমন্ত্রী দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual7 Ad Code