সিলেট জেলা পূর্ব শিবিরের সভাপতি আদিল সেক্রেটারি মুরাদ
সিলেট জেলা পূর্ব শিবিরের সভাপতি আদিল সেক্রেটারি মুরাদ
editor
প্রকাশিত জুলাই ১৬, ২০২৬, ০১:৪২ অপরাহ্ণ
Manual6 Ad Code
সংবাদ বিজ্ঞপ্তি:
Manual8 Ad Code
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট জেলা পূর্ব শাখার ষান্মাসিক সভা পরবর্তী নতুন কমিটি গঠন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সদস্য সমাবেশের মাধ্যমে নতুন সভাপতি হিসেবে আদিলুর রহমান মনোনীত হয়েছেন এবং সদস্যদের সর্বসম্মত পরামর্শের ভিত্তিতে সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন আহবাব হোসেন মুরাদ। নবগঠিত কমিটির শীর্ষ এই দুই নেতাই বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের সন্তান।
Manual7 Ad Code
সদ্য সাবেক জেলা সভাপতি আবু আইয়ূব মঞ্জুর সভাপতিত্বে উক্ত সদস্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় তথ্য ও মানবাধিকার সম্পাদক জনাব তানজির হোসাইন জুয়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর শাখা সভাপতি শহিদুল ইসলাম সাজু, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার সভাপতি মাসুদ রানা তুহিন সহ জেলা শাখার সাবেক সভাপতিবৃন্দ। সমাবেশ শেষে নবমনোনীত জেলা সভাপতি আদিলুর রহমানকে শপথবাক্য পাঠ করান কেন্দ্রীয় তথ্য ও মানবাধিকার সম্পাদক জনাব তানজির হোসাইন জুয়েল।
নতুন সভাপতি আদিলুর রহমান বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের তাজপুর গ্রামের সন্তান| তিনি ইতিপূর্বে ছাত্রশিবির বিয়ানীবাজার উপজেলা সভাপতির দায়িত্ব পালন করেছেন| পরবর্তীতে তিনি জেলা এইচআরডি সম্পাদক, অর্থ সম্পাদক, অফিস সম্পাদক ও সেক্রেটারি মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
Manual2 Ad Code
অন্যদিকে, নবনির্বাচিত সেক্রেটারি আহবাব হোসেন মুরাদ একই ইউনিয়নের কোনাগ্রামের সন্তান| তিনি ইতিপূর্বে ছাত্রশিবির বিয়ানীবাজার উপজেলা দক্ষিণ শাখা ও বিয়ানীবাজার সরকারি কলেজ শাখার সভাপতির দায়িত্ব পালন করেছেন| পরবর্তীতে জেলা কমিটির এইচআরডি সম্পাদক, অর্থ সম্পাদক ও সর্বশেষ অফিস সম্পাদক হিসেবেও অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেন তিনি।
Manual2 Ad Code
নেতৃবৃন্দ বলেন, নতুন এই কমিটি সিলেট জেলা পূর্ব শাখার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করবে।