প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বিয়ানীবাজারে ক্রীড়া সংগঠক মিছবাহ ও ক্ষুদে ফুটবলার আদিয়ানকে সংর্বধনা

editor
প্রকাশিত আগস্ট ১, ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ণ
বিয়ানীবাজারে ক্রীড়া সংগঠক মিছবাহ ও ক্ষুদে ফুটবলার আদিয়ানকে সংর্বধনা

Manual6 Ad Code

 

Manual5 Ad Code

সংবাদ বিজ্ঞপ্তি:

Manual3 Ad Code

যুক্তরাষ্ট্রস্থ বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাবের সভাপতি মিছবাহ আবেদীন ও ক্ষুদে জাতীয় ফুটবলার আদিয়ান মাসুদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বিয়ানীবাজার উপজেলা খেলোয়াড় কল্যান সমিতির উদ্যোগে শুক্রবার রাতে পৌরশহরের একটি অভিজাত রেষ্টুরেন্টে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Manual4 Ad Code

সংবর্ধনার জবাবে যুক্তরাষ্ট্রস্থ বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাবের সভাপতি মিছবাহ আবেদীন বলেন, স্থানীয় ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে তার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে। খেলাধুলায় সকল ধরনের ব্যক্তিস্বার্থ পিছনে ফিলে বিয়ানীবাজার উপজেলাকে অগ্রাধিকার দিতে হবে। তিনি পুনরায় বিয়ানীবাজারের ক্রীড়াঙ্গনকে সচল করতে একটি টুর্নামেন্ট আয়োজনের স্পন্সর হওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

এদিকে নতুন কুঁড়ি ফুটবল টুর্নামেন্টে জাতীয়ভাবে চ্যাম্পিয়ন সিলেট বিভাগীয় দলে প্রতিনিধিত্বকারী আদিয়ান মাসুদ ক্রীড়াক্ষেত্রে এগিয়ে যতে সবার দোয়া কামনা করেন।

Manual2 Ad Code

বিয়ানীবাজার উপজেলা খেলোয়াড় কল্যান সমিতির সভাপতি আবু তাহের খানের সভাপতিত্বে এবং বিয়ানীবাজার ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মারুফ আহমদের সঞ্চালনায় সংর্ধধনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুল্লাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো: গিয়াস উদ্দিন, ইউপি চেয়ারম্যান তুতিউর রহমান তুতা, বিয়ানীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিলাদ মো: জয়নুল ইসলাম, সাবেক ফুটবলার মোস্তফা উদ্দিন, মাসুদ রানা, রেজাউর রহমান, মিছবাহ উদ্দিন, হারুন আহমদ, ইউপি সদস্য সাদিকুর রহমান খান, সাবেক কাউন্সিলার আকবর হোসেন লাভলু প্রমুখ।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual6 Ad Code