জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিয়ানীবাজার উপজেলা ছাত্রশিবিরের আলোচনা সভা ও দোয়া মাহফিল
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিয়ানীবাজার উপজেলা ছাত্রশিবিরের আলোচনা সভা ও দোয়া মাহফিল
editor
প্রকাশিত আগস্ট ৩, ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ণ
Manual1 Ad Code
সংবাদ বিজ্ঞপ্তি :
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিয়ানীবাজার উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে শনিবার (১ আগস্ট) আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিয়ানীবাজার পৌরশহরের একটি অভিজাত রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রশিবিরের সভাপতি আদিলুর রহমান। তিনি জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে বলেন, জাতির প্রত্যাশা পূরণে তরুণদের আদর্শ, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের প্রকাশনা ও কলেজ কার্যক্রম সম্পাদক আবুল কালাম ইউসুফ। তিনি গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে সমাজ গঠনে শিক্ষার্থীদের ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।
Manual4 Ad Code
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি আব্দুল মুমিন এবং সঞ্চালনা করেন উপজেলা উত্তর ছাত্রশিবিরের সভাপতি হা. মাহিম আহমদ।
Manual1 Ad Code
এ সময় আরও বক্তব্য রাখেন কলেজ ছাত্রশিবিরের সভাপতি আবু সাইদ, সেক্রেটারি আসিফ মনোয়ার, উপজেলা দক্ষিণ শাখার সাংগঠনিক সম্পাদক জবরুল ইসলাম এবং উপজেলা উত্তর শাখার সাংগঠনিক সম্পাদক আবির আহমদ প্রমুখ।
Manual4 Ad Code
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত, আহতদের সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।