প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বিয়ানীবাজার সরকারি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

editor
প্রকাশিত আগস্ট ৫, ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ণ
বিয়ানীবাজার সরকারি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

Manual3 Ad Code

 

সংবাদ বিজ্ঞপ্তি:

Manual1 Ad Code

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে বিয়ানীবাজার সরকারি কলেজ কর্তৃক আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

Manual7 Ad Code

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. রায়হান উদ্দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর সাব্বীর আহমদ। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. তারিকুল ইসলাম।

Manual7 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও বিশিষ্ট কথাসাহিত্যিক প্রফেসর প্রশান্ত কুমার মৃধা এবং শিক্ষক পরিষদের সম্পাদক ও হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আব্দুর রহিম (সহযোগী অধ্যাপক)।

এছাড়াও অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ এবং বিপুলসংখ্যক শিক্ষার্থীর উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত ও সার্থক করে তোলে।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক অনুপম দত্ত।

আলোচনা সভা শেষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে সম্মানিত অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। এ সময় উপস্থিত সকলেই করতালির মাধ্যমে বিজয়ীদের অভিনন্দন জানান এবং অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করা হয়।

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ এবং দায়িত্বশীল নাগরিকত্ব গঠনের অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

Manual5 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual5 Ad Code