প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

জৈন্তাপুরে বাস চাপায় বৃদ্ধ নিহত, সড়ক অবরোধ

editor
প্রকাশিত আগস্ট ৯, ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ণ
জৈন্তাপুরে বাস চাপায় বৃদ্ধ নিহত, সড়ক অবরোধ

Manual8 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেট-তামাবিল মহাসড়কে গেইটলক বাসের চাকায় পিষ্ট হয়ে নাজিম উদ্দীন (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন। শনিবার (০৮ আগস্ট) সকাল ১১টার দিকে জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্রামীন ব্যাংক সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত নাজিম উদ্দীন উপজেলার ফতেপুর ইউনিয়নের হরিপুর গ্রামের মাহমুদ আলীর ছেলে।

Manual1 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে তিনি হরিপুর শাহ মাদার ফিলিং স্টেশনের প্রায় ৩০০ গজ দক্ষিণে নিজ বাড়ির সামনে সড়কের ফুটপাত দিয়ে হেঁঠে যাচ্ছিলেন। এ সময় সিলেট থেকে ছেড়ে আসাদ্রুতগতির গেইটলক বাসের ঢাকা (মেট্রো: ব ১৫-৯০৬৬) চাকায় পিষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (ICU) চিকিৎসারত অবস্থায় মৃত্যু বরন করেন।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা প্রায় ঘন্টাব্যাপী হরিপুর বাজার এলাকায় সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে রাখে। এতে সড়কের উভয় পাশে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। খবর পেয়ে তামাবিল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

Manual2 Ad Code

তামাবিল হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, দুর্ঘটনার পরপর আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সাথে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যানচলাচল স্বাভাবিক করে দেয়।

Manual1 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual3 Ad Code