সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, “অটোপাশের দিন শেষ। কোয়ালিটি শিক্ষার মাধ্যমে দেশ ও জাতি গঠনে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হলে নিজেদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।”
Manual3 Ad Code
বৃহস্পতিবার বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের কাকুরা এলাকার জমশেদ আহমদ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে গেলে বিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজিত তাৎক্ষণিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমানের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক বেলাল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইদুর রহমান।
এমপি এমরান আহমদ চৌধুরী বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি শিক্ষক ও অভিভাবকদের আরও দায়িত্বশীল হতে হবে। শিক্ষার্থীরা যাতে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করতে পারে, সেদিকে সবাইকে নজর দিতে হবে।
Manual7 Ad Code
বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, বিদ্যালয়ের সীমানা দেয়াল নির্মাণ ও সংস্কারের কাজ সমাধান করা হবে। একই সঙ্গে এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “আপনাদের এলাকার সমস্যাগুলো আমার অজানা নয়। আমি সুষম বণ্টনে বিশ্বাসী। আগামী শুষ্ক মৌসুমে এলাকার রাস্তাঘাটের উন্নয়নকাজ করা হবে।”
Manual4 Ad Code
সভায় আরও উপস্থিত ছিলেন চারখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুসেন মুরাদ চৌধুরী, একাডেমিক সুপারভাইজার আরিফুর রহমান, জমশেদ আহমদ উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি সাহেদুর রহমান চৌধুরী, সাবেক প্রধান শিক্ষক ও বিয়ানীবাজার শিক্ষক সমিতির সভাপতি আব্দুদ দাইয়ান, বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুল মুমিত চৌধুরী (রিমু), প্রধান শিক্ষক শাহ হাকিম আহমদ, আজিজুর রহমান মুক্তা, মঞ্জুরুল হক, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক অ্যাডভোকেট মিনহাজুল ইসলাম চৌধুরী, বিশিষ্ট শিক্ষানুরাগী আমির হোসেন চৌধুরী, কাজী আবুল কাসেম চৌধুরী, শিক্ষক খলেদ আহমদ এবং ইউপি সদস্য কয়েস আহমদ চৌধুরী।
এছাড়া বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন অহিদ আহমদ তালুকদার, মখতদির আলী, সায়েক আহমদ চৌধুরী, সাইদুল ইসলাম, বাবর চৌধুরীসহ চারখাই ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Manual5 Ad Code
সভা শেষে এমপি অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী পার্শ্ববর্তী রাহমাতাবাদ আলীম মাদ্রাসা, কাকুরা আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।