দৈনিক ঘোষণার বর্ষসেরা অনুসন্ধানী সাংবাদিকতা সম্মাননা পেলেন সাদিক
দৈনিক ঘোষণার বর্ষসেরা অনুসন্ধানী সাংবাদিকতা সম্মাননা পেলেন সাদিক
editor
প্রকাশিত আগস্ট ১৫, ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ণ
Manual2 Ad Code
সংবাদ বিজ্ঞপ্তি:
Manual3 Ad Code
জাতীয় দৈনিক ঘোষণা’র ২০২৬ সালের বর্ষসেরা অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কারে ভূষিত হয়েছেন বিয়ানীবাজার প্রেসক্লাবের সদস্য সাদিক হোসেন এপলু।
গত বুধবার (১২ আগস্ট ২০২৬) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে দৈনিক ঘোষণা’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপমহাদেশের প্রখ্যাত নেতা শেরে বাংলা এ. কে. ফজলুল হকের নাতি, সাবেক তথ্য সচিব ও বিটিআরসির চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক ঘোষণা’র সম্পাদক ও প্রকাশক মো. সাহিদুর রহমান টেপাসহ দেশের বিশিষ্ট সাংবাদিক,আইনজীবী, শিক্ষক, রাজনীতিবিদ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
Manual5 Ad Code
প্রধান অতিথি সৈয়দ মার্গুব মোর্শেদের হাত থেকে সম্মাননা স্মারক ও পুরস্কার গ্রহণ করেন তরুণ কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু।
Manual4 Ad Code
সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় সাদিক হোসেন এপলু বলেন, “এই অর্জন শুধু আমার একার নয়। এর পেছনে আমার পরিবার, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং যারা সবসময় আমাকে উৎসাহ ও সহযোগিতা করেছেন, তাঁদের সবার অবদান রয়েছে। আমি সবার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”