প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

লঙ্কানদের হারিয়েও বাংলাদেশের পেছনেই ভারত

editor
প্রকাশিত আগস্ট ১৯, ২০২৬, ১২:৫৬ অপরাহ্ণ
লঙ্কানদের হারিয়েও বাংলাদেশের পেছনেই ভারত

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্ক:

Manual4 Ad Code

 

গল টেস্টে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে জয়ই পেয়েছে ভারত। দেবদূত পাড্ডিক্যালের প্রথম ইনিংসের দুর্দান্ত সেঞ্চুরি এবং মানব সুথারের ঘূর্ণিতে লঙ্কানদের ১৬৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে সফরকারীরা। এরপরও টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে তাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।

Manual7 Ad Code

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামার আগে টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে পাঁচ নম্বরে ছিল ভারত। লঙ্কানদের হারানোর পরও তাদের অবস্থান পাঁচেই। শুবমান গিলদের ঠিক ওপরে অবস্থান বাংলাদেশের।

অবস্থানের কোনো পরিবর্তন না ঘটলেও জয়ের শতকরা হার বেড়েছে ভারতের। ৪৮.১৫ থেকে তা বেড়ে হয়েছে ৫৩.৩৩। মোট ১০টি টেস্টে খেলে ভারত জিতেছে পাঁচটিতে। তারা হেরেছে চারটি ম্যাচ। আর একটি ম্যাচ হয়েছে ড্র।

Manual8 Ad Code

ভারতের ঠিক ওপরে অবস্থান করা বাংলাদেশের ম্যাচ জেতার শতকরা হার ৬৬.৬৭। টেবিলে সবার ওপরে অবস্থান করছে অস্ট্রেলিয়া। তাদের জয়ের হার শতকরা ৭৭.৭৮। টেবিলের দুই নম্বরে অবস্থান বর্তমান চ্যাস্পিয়ন দক্ষিণ আফ্রিকার। তাদের জয়ের হার ৭৫ শতাংশ।

 

এছাড়া তিনে আছে নিউজিল্যান্ড, চারে বাংলাদেশ। পাঁচ নম্বরে থাকা ভারতের পরেই আছে শ্রীলঙ্কা। আর সাত নম্বরে অবস্থান ইংল্যান্ডের। এই সাত দলেরই ফাইনালে উঠার সম্ভাবনা রয়েছে। বাকি দুই দল পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ ইতোমধ্যেই ফাইনালের দৌঁড় থেকে ছিটকে গেছে।

Manual1 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual3 Ad Code