প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

জকিগঞ্জে ঘর থেকে শিশু কন্যাসহ অন্তঃসত্ত্বা নারীর মরদেহ উদ্ধার

editor
প্রকাশিত সেপ্টেম্বর ৬, ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ণ
জকিগঞ্জে ঘর থেকে শিশু কন্যাসহ অন্তঃসত্ত্বা নারীর মরদেহ উদ্ধার

Manual6 Ad Code

নিউজ ডেক্স:
সিলেটের জকিগঞ্জে নিজ ঘর থেকে মা ও চার বছরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বারহাল ইউনিয়নের বুরহানপুর গ্রামের দাশপাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

Manual8 Ad Code

নিহত নারী চম্পা রাণী দাশ (৩৫) গর্ভবতী ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। চম্পা রানীর সঙ্গে মরদেহ উদ্ধার হওয়া তার মেয়ে হৃদি দাশের বয়স ৪ বছর। চম্পা রাণী দাশ শাহগলী বাজারের জুয়েলারি ব্যবসায়ী রতন দাশের স্ত্রী।

Manual4 Ad Code

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী জানান, শনিবার সন্ধ্যার দিকে বুরহানপুর গ্রামের দাশপাড়ায় চম্পা রাণী দাশ ও তাঁর ছোট মেয়েকে ঘরের ভেতর একই ফ্যানে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন সেখানে ছুটে যান।

ইউপি চেয়ারম্যান বলেন, ‘ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। নারীটি গর্ভবতী ছিলেন বলে আমরা জানতে পেরেছি। কী কারণে তিনি এমন ঘটনা ঘটিয়েছেন, তা এখনো জানা যায়নি। খবর পেয়ে জকিগঞ্জ থানার পুলিশকে জানানো হয়েছে।’

জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ‘ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. সুজন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সরেজমিনে তদন্ত করবে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ জানার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Manual7 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual2 Ad Code