তদন্তের স্বার্থে দুই ক্রিকেটারের মোবাইল ফোন ঘাঁটাঘাঁটি করেছে পিসিবি
তদন্তের স্বার্থে দুই ক্রিকেটারের মোবাইল ফোন ঘাঁটাঘাঁটি করেছে পিসিবি
editor
প্রকাশিত সেপ্টেম্বর ৭, ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ণ
Manual7 Ad Code
ডিজিটাল ডেস্ক :
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের মাঝপথে একসঙ্গে সাত ক্রিকেটারকে বদল করেছে পাকিস্তান। লর্ডসে দ্বিতীয় টেস্ট হারের পর এই পরিবর্তন আনে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এখানেই শেষ নয়, দলের ব্যর্থতার পর তদন্তের মুখে পড়েছেন বাদ পড়া দুই ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান ও ইমাম উল হক। তদন্তের স্বার্থে এই দুজনের মোবাইল ফোনের তথ্য সংগ্রহ করেছে পিসিবি।
Manual4 Ad Code
পাকিস্তান অবজার্ভার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। সূত্রগুলো বলছে, লর্ডসে ১৯৪ রানে হারার পর দুই খেলোয়াড়কে নিয়ে শুরু হওয়া তদন্তের পরিধি বাড়ানো হয়েছে। তাদের বিরুদ্ধে অসদাচরণের প্রমাণ পাওয়া গেলে বিশাল অঙ্কের জরিমানা বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। আসতে পারে নিষেধাজ্ঞাও।
এই তদন্তে ইমাম ও রিজওয়ানের কার্যকলাপ শুধু নয়, ইংল্যান্ডের থাকার সময় বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে তাদের যোগাযোগ ও আলাপচারিতা খতিয়ে দেখা হচ্ছে। সূত্রগুলো বলছে, ভবিষ্যতে পাকিস্তান দল থেকে দুই খেলোয়াড়ের বাদ পড়ার শঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সবকিছুই নির্ভর করছে তদন্তে কী উঠে আসে তার ওপর।
Manual2 Ad Code
বিভিন্ন সূত্রে জানা গেছে, লর্ডসে হারের পর দল টিম হোটেলে ফেরার পরপর দলের নিরাপত্তা কর্মকর্তারা দুই খেলোয়াড়ের মোবাইল ফোন নিয়ে নেন। তাদের ফোনের তথ্যগুলো অন্য জায়গায় ট্রান্সফার করা হয়। কয়েক ঘণ্টা পরই ফোনগুলো ফিরিয়ে দেওয়া হয়েছিল। তবে ডিভাইস থেকে কোন কোন তথ্য সংগ্রহ করা হয়েছে, সেই ব্যাপারে প্রকাশ্যে কিছু জানানো হয়নি।
তবে ফোন নেওয়ার ব্যাপারটি নিশ্চিত করতে অস্বীকার করেন এক পিসিবি মুখপাত্র। ইমাম ও রিজওয়ানের বিরুদ্ধে কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে, সেই ব্যাপারে কোনো মন্তব্য জানা যায়নি বোর্ডের কাছ থেকে।