সেরা তরুণ ফুটবলারের স্বীকৃতি কোপা ট্রফির মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে। পুরুষ বিভাগে টানা দুইবারের বিজয়ী লামিনে ইয়ামাল এবারও জায়গা করে নিয়েছেন সংক্ষিপ্ত তালিকায়। বার্সেলোনার এই তরুণ তারকার সামনে এবার হ্যাটট্রিকের হাতছানি।
Manual2 Ad Code
অনূর্ধ্ব–২১ বছর বয়সী ফুটবলারদের পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে দেওয়া হয় কোপা ট্রফি। পুরুষ বিভাগে ইয়ামালের সঙ্গে মনোনয়ন পেয়েছেন ইউরোপের বিভিন্ন ক্লাবের আরও ৯ তরুণ তুর্কি।