নিজস্ব প্রতিবেদক:
সিলেটে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেনএক গৃহবধূ। নবজাতকদের মধ্যে দুটি ছেলে ও একটি মেয়ে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে নগরীর মিরের ময়দান এলাকার ফেয়ার হেলথ প্রাইভেট হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিন সন্তানের জন্ম হয়।
Manual2 Ad Code
জানা গেছে, সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পশ্চিমবাগ এলাকার বাসিন্দা নজরুল ইসলাম তার স্ত্রী ডলি বেগমকে নিয়ে ফেয়ার হেলথ প্রাইভেট হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসকদের সফল অস্ত্রোপচারে একসঙ্গে তিন সন্তানের জন্ম দেন ডলি বেগম। বর্তমানে মা ও তিন নবজাতকই সম্পূর্ণ সুস্থ রয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
একসঙ্গে তিন সন্তানের জন্মের খবরে পরিবারে বইছে আনন্দের জোয়ার। নবজাতকদের দেখতে হাসপাতালে আসছেন আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।
ফেয়ার হেলথ প্রাইভেট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জুবায়ের আহমদ জুবের বলেন, ডা. গুলশান-ই-জাহান বিথীর নেতৃত্বে একদল চিকিৎসক সফলভাবে অস্ত্রোপচারটি সম্পন্ন করেন। একসঙ্গে তিন সন্তানের জন্ম সাধারণ প্রসবের তুলনায় একটি বিশেষ ঘটনা। নবজাতকদের দেখতে শুভাকাঙ্ক্ষী ও আত্মীয়স্বজনরা আসছেন। সুন্দর ও সুস্থ ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।
Manual1 Ad Code
এদিকে, তিন নবজাতক ও তাদের মা সুস্থ থাকায় স্বস্তি প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা। সন্তানদের সুন্দর ও সুস্থ ভবিষ্যতের জন্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষীসহ সবার কাছে দোয়া চেয়েছেন তারা।