প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বোলিংয়ে বাড়তি দায়িত্ব নিতে প্রস্তুত মুমিনুল

editor
প্রকাশিত অক্টোবর ২২, ২০২৬, ১১:২২ পূর্বাহ্ণ
বোলিংয়ে বাড়তি দায়িত্ব নিতে প্রস্তুত মুমিনুল

Manual5 Ad Code

স্পোর্টস ডেস্ক:

Manual8 Ad Code

বাংলাদেশের টেস্ট দলে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও অবদান রাখতে চান মুমিনুল হক। দীর্ঘদিন ধরে নিয়মিত বোলিং না করলেও এবার নিজেকে প্রস্তুত করছেন বাঁহাতি এই স্পিনার। সামনে ব্যস্ত টেস্ট সূচি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে সেই ব্যস্ততা। তার আগে বোলিংয়ে বাড়তি দায়িত্ব নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন মুমিনুল।

Manual5 Ad Code

 

চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ টেস্ট দলের বেশির ভাগ সদস্য এখন সংযুক্ত আরব আমিরাতে। তবে টেস্ট দলের বিশেষজ্ঞ ক্রিকেটারদের কেউ কেউ দেশে অনুশীলন করছেন। তাদের মধ্যে মুমিনুল ও ওপেনার সাদমান ইসলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফরম্যান্স ইউনিটের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের তত্ত্বাবধানে অনুশীলন করেছেন। সাদমান যেখানে ব্যাটিংয়ে মনোযোগ দিয়েছেন, সেখানে দীর্ঘ সময় বোলিং করেছেন মুমিনুল।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে বাংলাদেশ দলের এক কর্মকর্তা জানিয়েছেন, মুমিনুল এখন বোলিংয়ে মনোযোগ দিচ্ছেন। মূল উদ্দেশ্য, প্রয়োজনের সময় অধিনায়কের হাতে বোলিংয়ের আরেকটি বিকল্প তুলে দেওয়া। বিশেষ করে, টানা অনেক ওভার বোলিং করা স্পিনারদের বিশ্রাম দিতে কাজে লাগতে পারেন মুমিনুল।

দলীয় ব্যবস্থাপনার ওই সদস্য বলেন, ‘মুমিনুল জানে কীভাবে বোলিং করতে হয়। মাঝের ওভারগুলোতে সে কয়েক ওভার বল করতে পারলে দলের জন্য খুবই উপকারী হবে। তাইজুল অনেক ওভার বোলিং করে। মাঝেমধ্যে মুমিনুলের কারণে সে বিশ্রাম পেলে আরও সতেজ হয়ে ফিরতে পারবে। তা ছাড়া দুজনের বোলিংয়ের ধরন আলাদা হওয়ায় দলে বৈচিত্র্যও আসবে।’

Manual8 Ad Code

 

প্রয়োজনে মেহেদী হাসান মিরাজের বিকল্প হিসেবেও মুমিনুলকে ব্যবহার করা যেতে পারে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। একটানা অনেক ওভার বোলিং করা স্পিনারদের বিশ্রাম দিতে সাধারণত পেসারদের আনা হয়। তবে পেসারদের কাজের চাপের বিষয়টিও বিবেচনায় রাখতে হয়। এ ক্ষেত্রে মুমিনুলের বোলিং কার্যকর হতে পারে।

টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তও মুমিনুলকে বোলিংয়ে মনোযোগ দিতে বলেছেন। দলের পক্ষ থেকে পাওয়া প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন অভিজ্ঞ এই ব্যাটার। এখন আর খণ্ডকালীন বোলারের মানসিকতা নিয়ে নয়, বরং সুযোগ পেলে উইকেট নেওয়ার লক্ষ্য নিয়েই বোলিং করতে চান তিনি।

Manual7 Ad Code

মুমিনুল সর্বশেষ টেস্টে বোলিং করেছিলেন ২০২৩ সালে, সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচে ৩.১ ওভার বোলিং করে ৪ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন তিনি- যা তার টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং পরিসংখ্যান।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual5 Ad Code