প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সিলেটবাসীর জন্য বড় সুখবর দিলেন মন্ত্রী মুক্তাদির

editor
প্রকাশিত নভেম্বর ৯, ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ণ
সিলেটবাসীর জন্য বড় সুখবর দিলেন মন্ত্রী মুক্তাদির

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও আধুনিক চিকিৎসাসেবা সম্প্রসারণে বড় ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ১২০০ শয্যার একটি জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। পাশাপাশি ২৫০ শয্যার বিশেষায়িত হাসপাতাল এবং ২০০ শয্যার একটি শিশু হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি।

শুক্রবার সিলেট নগরীর উইন্ডসর হোটেলে সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব পরিকল্পনার কথা জানান।
মন্ত্রী বলেন, স্বাস্থ্য খাত বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। এ খাতের উন্নয়নে চলতি অর্থবছরে ৬৯ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা গত অর্থবছরের সংশোধিত বরাদ্দের প্রায় দ্বিগুণ। প্রধানমন্ত্রী স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বিনিয়োগের লক্ষ্য নির্ধারণ করেছেন।

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রকল্পে পরামর্শক নিয়োগের টেন্ডার প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী জানুয়ারির মধ্যে পরামর্শক নিয়োগের কাজ শেষ হতে পারে। এরপর প্রকল্প বাস্তবায়নের কার্যক্রম শুরু হবে।

তিনি আরও বলেন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অসম্পূর্ণ ক্যান্সার হাসপাতালের নির্মাণকাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হবে। এ হাসপাতালের শয্যাসংখ্যাও ৪০০ থেকে বাড়িয়ে ৪৫০ করার পরিকল্পনা রয়েছে।

Manual5 Ad Code

সিলেটকে আন্তর্জাতিক মানের ডেন্টাল চিকিৎসার অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করে মন্ত্রী বলেন, সাশ্রয়ী খরচে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব হলে বিদেশ থেকেও রোগীরা সিলেটে চিকিৎসা নিতে আসবেন। এতে সিলেটের চিকিৎসা খাতের পাশাপাশি সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে।

Manual6 Ad Code

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মন্ত্রী। চীন-বাংলাদেশ করিডোর প্রসঙ্গে তিনি বলেন, চীনের সঙ্গে উন্নত ও সরাসরি যোগাযোগব্যবস্থা প্রতিষ্ঠা করা গেলে বাংলাদেশ, চীন ও মিয়ানমারের মধ্যে ব্যবসা-বাণিজ্যের নতুন সম্ভাবনা তৈরি হবে। এ করিডোর চালু হলে চট্টগ্রাম থেকে মাত্র ২৪ ঘণ্টায় ট্রাক চীনে পৌঁছাতে পারবে।মানচিত্র দেখুন

নতুন মজুরি কাঠামো নিয়ে তিনি বলেন, শ্রমিকদের মজুরি নির্ধারণের জন্য ইতোমধ্যে একটি বোর্ড গঠন করা হয়েছে। আগামী জানুয়ারি থেকে নতুন মজুরি কার্যকর করার লক্ষ্য সামনে রেখে দ্রুত কাজ শেষ করতে বোর্ডকে নির্দেশনা দেওয়া হয়েছে।

Manual3 Ad Code

সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল আমিন অ্যাসোসিয়েটসের ব্যবস্থাপনা পরিচালক ও সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট সেন্ট্রাল ডেন্টাল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. পরিমল চন্দ্র মল্লিক, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ এবং মহাসচিব অধ্যাপক ডা. মো. জহিরুল ইসলাম শাকিল।

Manual7 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual8 Ad Code