দেশকে অস্থিতিশীল করতে কোনো অপচেষ্টা সফল হবে না: সিলেটে বাণিজ্যমন্ত্রী
দেশকে অস্থিতিশীল করতে কোনো অপচেষ্টা সফল হবে না: সিলেটে বাণিজ্যমন্ত্রী
editor
প্রকাশিত নভেম্বর ১৩, ২০২৬, ০৪:৩২ অপরাহ্ণ
Manual6 Ad Code
Manual1 Ad Code
স্টাফ রিপোর্টার:
Manual2 Ad Code
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘দেশকে অস্থিতিশীল করতে একটি দল মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছে। তবে তাদের এসব অপচেষ্টা সফল হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে, পাশাপাশি জনগণও সজাগ আছে।’
Manual6 Ad Code
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে নবনিযুক্ত পিপি ও জিপিদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের সাবেক এক সংসদ সদস্যের সিলেটের গোয়াইনঘাট সীমান্তে সমাবেশ করার প্রসঙ্গে মন্ত্রী বলেন, অবৈধ এমপির কার্যক্রমও অবৈধ। ভবিষ্যতে যাতে কেউ এ ধরনের কর্মকাণ্ড করতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ থাকবে। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে জনরোষের মুখে ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়ার ঘটনা স্মরণীয় হয়ে থাকবে।
মন্ত্রী আরও বলেন, দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করতে সরকার বিভিন্নভাবে কাজ করছে।
Manual4 Ad Code
এর আগে নবনিযুক্ত পিপি ও জিপিদের উদ্দেশে মন্ত্রী বলেন, মাদক ও জুয়া-সংক্রান্ত মামলাগুলো গুরুত্বের সঙ্গে দেখতে হবে, যাতে অপরাধীরা আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যেতে না পারে। পাশাপাশি বিচারপ্রার্থীরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সেদিকেও খেয়াল রাখতে হবে।