প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে সফর, ১৪৪৮ হিজরি

সিলেটের আদালতে ছাত্রলীগের ২২ নেতাকর্মীর আত্মসমর্পণ

editor
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০২৪, ১০:৫২ পূর্বাহ্ণ
সিলেটের আদালতে ছাত্রলীগের ২২ নেতাকর্মীর আত্মসমর্পণ

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের বিশ্বনাথে গত ৪ আগস্ট আল হেরা শপিং সিটিতে হামলা ও ভাঙচুর মামলায় আত্মসমর্পণ করা বিশ্বনাথ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২২ নেতাকর্মীর মধ্যে ১৬ জনকে জামিন ও ৬ জনকে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত।
রবিবার দুপুরে শুনানি শেষে এ আদেশ দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ১ এর বিচারক।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট’ গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল)। এছাড়া আসামি পক্ষের আইনজীবী হিসেবে ছিলেন অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, অ্যাডভোকেট মিনহাজ গাজি ও অ্যাডভোকেট মাহমুফুর রহমান।

জেল হাজতে যাদের প্রেরণ করা হয়েছে তারা হলেন – রাজন আহমেদ অপু, জাকির হোসেন, কয়েস আহমেদ, মাসুদ আহমেদ রিপন ও আবুল মিয়া, ইমন আহমদ।

Manual7 Ad Code

অ্যাডভোকেট’ গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল) জানান, এ মামলায় আত্মসমর্পণ করা বিশ্বনাথ ছাত্রলীগের ২২ নেতাকর্মী জামিন চাইলে আদালত ১৬ জনকে জামিন মঞ্জুর করেন এবং ৬ জনকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এ মামলায় আগে ৫ জন গ্রেফতার করা হয়েছে ও ৪ জন জামেনে আছেন।

Manual5 Ad Code

এর আগে রবিবার সকালে আদালতে একসাথে আত্নসমর্পণ করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২২ নেতাকর্মী।

Manual5 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual2 Ad Code