গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করে যাবো – ফয়ছল আহমদ চৌধুরী
গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করে যাবো – ফয়ছল আহমদ চৌধুরী
editor
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২৫, ১০:২৯ পূর্বাহ্ণ
Manual2 Ad Code
Manual6 Ad Code
সংবাদ বিজ্ঞপ্তি:
Manual4 Ad Code
সিলেট-৬ গোলাপগঞ্জ- বিয়ানীবাজার আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ফয়ছল আহমদ চৌধুরী বলেছেন, সারা জীবন শিক্ষার উন্নয়নে কাজ করেছি। কারণ, শিক্ষা ছাড়া সমাজের সার্বিক উন্নয়ন অসম্ভব। তাই অতিতের মতো ভবিষ্যতেও শিক্ষাক্ষেত্রে এখনো পশ্চাদপদ জনপদ গোলাপগঞ্জ- বিয়ানীবাজারের শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে কাজ করে যাবো। তিনি আরও বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা অন্যান্য সেক্টরের মতো আমাদের শিক্ষাক্ষেত্রও ধ্বংস করে গেছে। ৫ আগস্ট এই ফ্যাসিস্টকে দেশছাড়া করতে কোমলমতি শিক্ষার্থীরা গুরুত্বপূর্ন অবদান রেখেছে।
তিনি শনিবার (৪ জানুয়ারি) বিয়ানীবাজারের খাসাড়ীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাজী মো: তাহির আলী ফাউন্ডেশন ইউ.এস এ ১০ম মেধাবৃত্তি ও স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ফাতেমা ব্রাদার্স গ্রুপ ইউএসএর অর্থায়নে ও মো. দেলোয়ার হোসেনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, হাজী মো. তাহির আলী ফাউÐেশন ইউএসএ ও ফাতেমা ব্রাদার্স গ্রুপ ইউএসএর চেয়ারম্যান এবং খয়রুননেছা মহিলা টাইটেল মাদরাসার উপদেষ্ঠা আলহাজ্ব সামছুল ইসলাম।
অনুষ্টানে যৌথ পরিচালনা করেন খাসারীপাড়া শুকতারা জনমঙ্গল সমিতির সাবেক সভাপতি রাসেল আহমদ জিবান ও সদস্য আহসান জামিল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দাসউরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইÐাস্ট্রির (এবিসিসি) ট্রেজারার বিলাল আহমদ চৌধুরী, ব্যাটার ওয়ার্ল্ড ফাউÐেশনের চেয়ারপার্সন কাজী হুমায়ুন কবির, মুবজিল আলী ও আমিনা বেগম মারকাজুল কোরআন খাসাড়ীপাড়ার সভাপতি এবং যুক্তরাষ্ট্র প্রবাসী লুৎফুর রহমান, শুকতারা জনমঙ্গল সমিতি খাসাড়ীপাড়ার সভাপতি মিজানুর রহমান রুমেল ও বিয়ানীবাজার পৌরসভার সাবেক কাউন্সির এবং প্যানেল মেয়র মিসবাহ উদ্দিন, মাধ্যমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি মজির উদ্দিন আনছারী, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বিয়ানিবাজার উপজেলার সভাপতি সোলেমান আহমদ, দক্ষিণ মুড়িয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ললিত মোহন বিশ্বাস, সহকারী অধ্যাপক ফয়সল আহমদ, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল কুদ্দুছ, সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, গোলাবশাহ যুব সংঘের সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ।
Manual8 Ad Code
অনুষ্টানের শেষে মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ন শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সব শিক্ষার্থীর হাতে স্কুল ড্রেস তুলে দেন ফয়ছল আহমদ চৌধুরীসহ বিশেষ অতিথিবৃন্দ। অনুষ্ঠানে এলাকার সচেতন মহল, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।