প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বড়লেখায় তালিমপুর ইউনিয়ন যুব কল্যাণ পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

editor
প্রকাশিত জানুয়ারি ২০, ২০২৫, ০৫:৫১ পূর্বাহ্ণ
বড়লেখায় তালিমপুর ইউনিয়ন যুব কল্যাণ পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

Manual2 Ad Code

বড়লেখা সংবাদদাতা:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়ন যুব কল্যাণ পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় তালিমপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এই সম্মেলনের আয়োজন করা হয়।

Manual2 Ad Code

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য এবং যুব কল্যাণ পরিষদের উপজেলা সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন।এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুব কল্যাণ পরিষদের সভাপতি রাহেল আহমদ।

Manual5 Ad Code

তালিমপুর ইউনিয়ন যুব কল্যাণ পরিষদের উপদেষ্টা মো. আব্দুল বাছিতের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন যুব কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা মাওলানা মো. মুহিবুর রহমান, বড়লেখা উপজেলা যুব কল্যাণ পরিষদের সহ-সভাপতি ও কার্যনির্বাহি সদস্য মো. মামুনুর রশিদ, মো. জহির আলী ও মনজুরুল ইসলাম।

Manual1 Ad Code

এসময় উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা যুব কল্যাণ পরিষদের সহ-সাধারণ সম্পাদক তাওহীদ সারওয়ার মান্না, আব্দুল মালিক প্রমুখ।

সম্মেলনে রাহেল আহমদকে সভাপতি এবং মো. মিজানুর রহমান সাজুকে সাধারণ সম্পাদক মনোনীত করে ২১ সদস্য বিশিষ্ট সুজানগর ইউনিয়ন যুব কল্যাণ পরিষদের কার্যকরি কমিটি এবং ৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual4 Ad Code