প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বড়লেখায় আল্লামা আব্দুর রহমান বর্ণী (রহ.)-এর ঈসালে সাওয়াব মহফিল শনিবার

editor
প্রকাশিত জানুয়ারি ২৯, ২০২৫, ০৫:২১ পূর্বাহ্ণ
বড়লেখায় আল্লামা আব্দুর রহমান বর্ণী (রহ.)-এর ঈসালে সাওয়াব মহফিল শনিবার

Manual1 Ad Code

বড়লেখা সংবাদদাতা :
আগামী ১ ফেব্রুয়ারি শনিবার পীরে কামিল আল্লামা আব্দুর রহমান ছাহেব বর্ণী (রহ.) এর ২৪তম বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নের রহমানীয়া টুকা হাফিজিয়া দাখিল মাদ্রাসা মাঠে এর আয়োজন করা হবে।

প্রখ্যাত এই বুযুর্গের ঈসালে সাওয়াব মাহফিল সফলের লক্ষ্যে সোমবার (২৭ জানুয়ারি) রাতে বড়লেখা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় করেছেন মাহফিল বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ।

Manual6 Ad Code

বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও সাংবাদিক মস্তফা উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আল্লামা আব্দুর রহমান ছাহেব বর্ণী (রহ.) এর দ্বীনী খেদমত তুলে ধরে বক্তব্য রাখেন ছাহেব জাদায়ে বর্ণী মাওলানা মো. আব্দুল আলিম। স্বাগত বক্তব্য দেন মো. মাহফুজুর রহমান। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রহমানিয়া টুকা হাফিজিয়া দাখিল মাদ্রাসার ছাত্র মো. আল আমিন।

Manual8 Ad Code

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, প্রেসক্লাবের সহসভাপতি খলিলুর রহমান, লিটন শরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জালাল আহমদ, সুলতান আহমদ খলিল, তপন কুমার দাস, এ. জে লাভলু, তাহমিদ ইরশাদ রিপন, আশফাক আহমদ প্রমুখ।

Manual7 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual5 Ad Code