প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত বিয়ানীবাজারের শহীদ মিনার

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২০, ২০২৫, ০১:৪৫ অপরাহ্ণ
ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত বিয়ানীবাজারের শহীদ মিনার

Manual3 Ad Code

 

স্টাফ রিপোর্টার:

Manual7 Ad Code

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত হয়েছে বিয়ানীবাজারের শহীদ মিনারগুলো। সন্ধ্যার পর থেকে আলোকসজ্জায় রঙিন হয়েছে স্মৃতির মিনার।

Manual8 Ad Code

 

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে বিয়ানীবাজার সরকারি কলেজ শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম মুস্তাফা মুন্না। এরপর সর্বসাধারণের শ্রদ্ধার জন্য শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হবে।

এ ছাড়াও ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে ঢল নামবে সাধারণ মানুষের।

Manual8 Ad Code

শহীদ মিনার এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বিয়ানীবাজার থানা পুলিশ।

Manual1 Ad Code

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ উজ্জামান বলেন, আমাদের অফিসার ফোর্স নিয়োজিত থাকবেন। শহীদ মিনারের চতুর্পাশে সতর্ক অবস্থায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।

 

বিয়ানীবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক তারিকুল ইসলাম জানান, যথাযথ প্রটোকল অনুযায়ী সব পেশাজীবি সংগঠনকে শ্রদ্ধা জানাতে ডাকা হবে। শহীদ মিনার পরিচ্ছন্নতাসহ নতুন করে সাজানো হয়েছে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual4 Ad Code