প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটে ৩ ভাইকে কুপিয়ে জখম, একজনের মৃত্যু

editor
প্রকাশিত আগস্ট ৩০, ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ণ
সিলেটে ৩ ভাইকে কুপিয়ে জখম, একজনের মৃত্যু

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে হাঁস মারা যাওয়াকে কেন্দ্র করে বিরোধের জের ধরে ৩ ভাইকে কুপিয়ে জখম করেছে তাদের চাচাতো ভাই। এতে এক ভাই নিহত ও নারীসহ ৩ জন আহত হয়েছেন। আটক করা হয়েছে ঘাতক ও তার পিতাকে।

Manual6 Ad Code

শুক্রবার (৩০ আগস্ট) কানাইঘাটের ৩নং দীঘিরপাড় পূর্ব ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শাহপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাইদুর রহমান শাহপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আটক করা হয়েছে সাইদুর রহমানের চাচা ও তার ছেলে ইমরানকে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাইদুর রহমান ও তার ভাইদের ২০-২৫ টি হাঁস ছিলো। সম্প্রতি ইমরান তাদের ধানক্ষেত রক্ষার্থে বিষ প্রয়োগ করে। কয়েকদিন আগে হাঁসগুলো ওই ধানক্ষেতে গেলে ১০-১৫ হাঁস বিষক্রিয়ায় মারা যায়। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

Manual8 Ad Code

এর জের ধরে গতকাল শুক্রবার ‍জুমার নামাজের পর সাইদুর রহমান ও তার ভাইদের সাথে ইমরানের মারামারি বেঁধে যায়। এসময় ইমরান তাদের ৩ ভাইকে উপর্যুপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ৩ ভাইকে আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাইদুর রহমান। অপর দুইজন হাসপাতালে চিকিৎসাধীন। তারা হলেন, ফরিদুর রহমান ও আব্দুর রহমান।

তাছাড়া তাদের মারামারিতে ইমরানের মা গুরুতর আহত হন।

Manual5 Ad Code

আজ শনিবার (৩১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে কানাইঘাট থানার এসআই খোকন চন্দ্র সরকার জানান, এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্ত শেষে হস্তান্তর করা হবে। তিনি জানান, বিষয়টি নিয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Manual1 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual8 Ad Code