প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সিলেটে স্ত্রীকে দিয়ে ডেকে নিয়ে যুবককে হত্যার অভিযোগ

editor
প্রকাশিত জুলাই ৪, ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ণ
সিলেটে স্ত্রীকে দিয়ে ডেকে নিয়ে যুবককে হত্যার অভিযোগ

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
বড়লেখায় প্রেমের সম্পর্কে গোপন বিয়ের বলি হলেন মো. সুফিয়ান আহমদ নামে এক যুবক। স্ত্রীকে দিয়ে তাকে ডেকে নেওয়া হয়। পরে নির্যাতন করে হত্যার পর মুখে বিষ ঢেলে দেওয়া হয়েছে বলে মেয়েটির পরিবারের বিরুদ্ধে অভিযোগ করেছেন সুফিয়ানের বাবা।

Manual1 Ad Code

বৃহস্পতিবার (২ জুলাই) রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুফিয়ানের মৃত্যু হয়েছে।

Manual1 Ad Code

শুক্রবার (৩ জুলাই) সকালে সিলেট কোতোয়ালি থানা পুলিশ লাশ উদ্ধার করে। ময়নাতদন্ত শেষে দুপুরে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করেছে।

নিহত মো. সুফিয়ান আহমদ (২৪) বড়লেখা উপজেলার গল্লাসাঙ্গন গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে। এ ঘটনায় বড়লেখা থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের রাঙাউটি গ্রামের আব্দুল করিমের মেয়ে লিজা বেগমের (২২) সঙ্গে গল্লাসাঙ্গন গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে মো. সুফিয়ান আহমদের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল। চলিত বছরের ২৮ এপ্রিল এফিডেভিটের মাধ্যমে তারা বিয়ে করেন। বিয়ের ব্যাপারটি উভয়ের পরিবারে তারা গোপন রাখেন এবং লিজা বেগম বাবার বাড়িতে অবস্থান করেন।

Manual4 Ad Code

সম্প্রতি লিজার বাবার বাড়ির লোকজন গোপন বিয়ের বিষয়টি জেনে মো. সুফিয়ান আহমদের ওপর ক্ষিপ্ত হন। ২৭ জুন রাতে লিজাকে দিয়ে ফোন করিয়ে তাকে তাদের বাড়িতে নেন। সেখানে যাওয়ার পর লিজা বেগমের বাবার বাড়ির লোকজন তার ওপর নির্যাতন চালায়। একপর্যায়ে সুফিয়ানের মুখে বিষ ঢেলে দেয়। বিষক্রিয়ায় আহত জানিয়ে তারা তাকে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি ঘটায় পরদিন ২৮ জুন স্বজনরা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বৃহস্পতিবার রাতে সেখানে তার মৃত্যু ঘটে।

Manual3 Ad Code

নিহত মো. সুফিয়ান আহমদের বাবা ইসলাম উদ্দিন অভিযোগ করেন, পরিকল্পিতভাবে তার ছেলেকে ডেকে নিয়ে নির্যাতনে হত্যার পর তার মুখে বিষ ঢেলে দেওয়া হয়েছে। দাফন সম্পন্ন করে এ ব্যাপারে থানায় হত্যা মামলা করবেন।

সিলেট কোতোয়ালি থানার এসআই বিপুল দাস জানান, লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি কা হয়। এসময় লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগ মর্গে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code