প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সিলেট তামাবিল মহাসড়কে ট্রাক-মোটরসাইকেল সং*ঘ*র্ষে প্রাণ গেল যুবকের

editor
প্রকাশিত আগস্ট ২৪, ২০২৬, ১২:১৫ অপরাহ্ণ
সিলেট তামাবিল মহাসড়কে ট্রাক-মোটরসাইকেল সং*ঘ*র্ষে প্রাণ গেল যুবকের

Manual8 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুরে তামাবিল মহাসড়কে হাইড্রলিক ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে হাসান মিয়া গুলাল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (২৪ আগস্ট) দুপুর ১টা থেকে দেড়টার মধ্যে তামাবিল হাইওয়ে থানা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসান মিয়া গুলাল গোয়াইনঘাট উপজেলার হাতিপাড়া গ্রামের ছয়ফুল্লার ছেলে।

Manual2 Ad Code

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হাসান মিয়া মোটরসাইকেল নিয়ে জাফলংয়ের দিকে যাচ্ছিলেন। তামাবিল হাইওয়ে থানা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে সিলেটের দিকে আসা একটি হাইড্রলিক ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।দুর্ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর সিলেট-ল-১২-০৯০২ এবং ট্রাকটির নম্বর বগুড়া-ড-১১-২৬৫৫।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হাসান মিয়া গুলালকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual3 Ad Code

তামাবিল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Manual7 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual4 Ad Code