সিলেটের যে অঞ্চলে শিশু শিক্ষার্থীকে ব*লা*ৎ*কা*র, শিক্ষক আ ট ক
সিলেটের যে অঞ্চলে শিশু শিক্ষার্থীকে ব*লা*ৎ*কা*র, শিক্ষক আ ট ক
editor
প্রকাশিত আগস্ট ২৪, ২০২৬, ১২:১৮ অপরাহ্ণ
Manual4 Ad Code
নিজস্ব প্রতিবেদক :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৯ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে প্রায় এক মাস ধরে বলাৎকার ও মারধরের অভিযোগে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। রবিবার (২৩ আগস্ট) বিকেলে শ্রীমঙ্গল সিন্দুরখান রোডস্থ জামিয়া ইসলামিয়া বালক-বালিকা মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়।
Manual7 Ad Code
আটককৃত শিক্ষক রাকিবুল হাসান মিরাজ (১৯)। তিনি শ্রীমঙ্গলের সুনগইড় গ্রামের রফিক মিয়া ও সফিনা বেগমের ছেলে। তিনি জামিয়া ইসলামিয়া বালক-বালিকা মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, ভুক্তভোগী শিশুটি প্রায় এক মাস ধরে ওই শিক্ষকের বিরুদ্ধে বলাৎকার অভিযোগ করেছেন। রবিবার (২৩ আগস্ট) সকালে শিশুটি শিক্ষকের কথামতো চলতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয়। এতে শিশুটির শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন দেখা যায়। পরে শিশুটির অভিভাবক বিষয়টি শ্রীমঙ্গল থানায় অবগত করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে। তাকে থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। বর্তমানে শিশুটিকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দীর্ঘদিনের নির্যাতনের কারণে শিশুটি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানা গেছে।
Manual6 Ad Code
এদিকে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, ভুক্তভোগী শিশুর শরীরে নির্যাতনের প্রাথমিক আলামত পাওয়া গেছে। থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শিক্ষক তার অপরাধের কথা স্বীকার করেছেন।