প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সিলেটে সেই ব্যবসায়ীর জানাজা সম্পন্ন

editor
প্রকাশিত আগস্ট ২৪, ২০২৬, ১২:২০ অপরাহ্ণ
সিলেটে সেই ব্যবসায়ীর জানাজা সম্পন্ন

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের শাহপরান (রহ.) থানাধীন ইসলামাবাদ এলাকায় খুন হওয়া ব্যবসায়ী শাহাব উদ্দিনের (৬৫) জানাজা সম্পন্ন হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বেলা ৩টার দিকে হযরত শাহপরান (রহঃ) মাজার প্রাঙ্গণে এই জানাজা অনুষ্ঠিত হয়। তিনি সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকার বাসিন্দা। মরদেহ পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

Manual3 Ad Code

জানা যায়, রবিবার (২৩ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে মহানগরীর শাহপরাণ (রহ.) থানাধীন ইসলামাবাদ এলাকায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন ব্যবসায়ী শাহাব উদ্দিন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে শাহপরাণ (রহ.) থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করে।

Manual6 Ad Code

পরদিন সোমবার ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে হযরত শাহপরান (রহ.) মাজার প্রাঙ্গণে জানাজা সম্পন্ন করেন। এবং দাফনের উদ্দেশ্যে নিহতের নিজ বাড়ি বিয়ানীবাজার থানাধীন চারখাই এলাকায় নিয়ে যান।

Manual4 Ad Code

শাহপরান (রহ.) থানার ওসি ফেরদৌস আহমদ জানান, নিহতের জানাজা শেষ করে পরিবারের সদস্যরা লাশটি দাফনের জন্য গ্রামের বাড়িতে নিয়ে যান। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয় নি। অভিযোগ পেলে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual3 Ad Code