প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে সফর, ১৪৪৮ হিজরি

সিলেট সীমান্তে কোটি টাকার পণ্য আটক

editor
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২৫, ০৭:২৫ পূর্বাহ্ণ
সিলেট সীমান্তে কোটি টাকার পণ্য আটক

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট ও সুনামঞ্জ সীমান্তে কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রবিবার (০৪ জানুয়ারি) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে এ মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা মিনাটিলা, কালাইরাগ, বিছনাকান্দি, নোয়াকোট, দমদমিয়া, কালাসাদেক, শ্রীপুর, বাংলাবাজার, লাফার্জ, প্রতাপপুর, পান্থুমাই এলাকায় অভিযান চালায়।

Manual3 Ad Code

অভিযানকালে বিপুল পরিমান ভারতীয় শাড়ী, চিনি, কম্বল, গরু, বিয়ার, টারগেট ট্যাবলেট এবং বাংলাদেশ থেকে পাচারকালে রসুন, পাথর, ও শিং মাছ জব্দ করে। পাশাপাশি চোরাচালানী মালামাল পরিবহনে বব্যহৃত পিকআপ ও ট্রাক আটক করা হয়েছে।

Manual3 Ad Code

আটককৃত এসব মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৮ লক্ষ ৯৭ হাজার ৫০ টাকা বলে জানায় বিজিবি।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual8 Ad Code

এর আগে বছরের প্রথম দিন ১ কোটি ৪৩ লক্ষ ৯৬ হাজার ৭০০ টাকা মূল্যের চোরাই পণ্য আটক করে বিজিবি।

Manual8 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code