প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে সফর, ১৪৪৮ হিজরি

র‌্যাবের অভিযানে সুমন ও জসিম আটক

editor
প্রকাশিত জানুয়ারি ৬, ২০২৫, ০৭:৪২ পূর্বাহ্ণ
র‌্যাবের অভিযানে সুমন ও জসিম আটক

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
র‌্যাব-৯ এর অভিযানে দুই যুবক আটক হয়েছেন। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ গাঁজা। শনিবার রাত সোয়া ২টার দিকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার উবাহাটা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

Manual5 Ad Code

আটককৃতরা হলেন- নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার মাছিমপুরের বাচ্চু মিয়ার ছেলে মো. সুমন (৩৩) ও কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার কালিপুর উত্তরপাড়ার মোতালেবের ছেলে মো. জসিম (৩২)।

Manual1 Ad Code

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual4 Ad Code