সিলেটে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণ চুরি : মামলা হয়েছে, আটক নেই
সিলেটে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণ চুরি : মামলা হয়েছে, আটক নেই
editor
প্রকাশিত জানুয়ারি ১২, ২০২৫, ০৭:১৪ পূর্বাহ্ণ
Manual7 Ad Code
স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগরের অভিজাত শপিং সিটি আল হামরার চতুর্থ তলায় ‘নুরানি জুয়েলার্স’ নামক দোকানের তালা ভেঙে ২৫০ ভরি স্বর্ণ চুরির ঘটনায় শুক্রবার (১০ জানুয়ারি) রাতে মামলা দায়ের করা হয়েছে। দোকানের স্বত্বাধিকারী দেওয়ান মো.জাবেদ চৌধুরী বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।
Manual1 Ad Code
তবে ঘটনার ৩ দিনেও কেউ আটক হননি। তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে পুলিশ। চুরি হওয়া স্বর্ণের বাজারমূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা হবে দাবি করেছেন দেওয়ান মো.জাবেদ চৌধুরী।
বুধবার দিবাগত (৯ জানুয়ারি) রাতে অথবা বৃহস্পতিবার সকালের কোনো এক সময় এই চুরির ঘটনা ঘটে। চুরির পর চোরচক্র দোকানের ভেতরে থাকা ডিসি ক্যামেরা ও ডিভিআর খুলে নেয় এবং সার্টারে নতুন তালা ঝুলিয়ে চলে যায়।
Manual6 Ad Code
সকাল সাড়ে ১০টার দিকে দোকানের মালিক-কর্মচারীরা নতুন তালা ভেঙে ঢুকে চুরির ঘটনাটি দেখতে পান। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
Manual4 Ad Code
ঘটনার দিন নুরানি জুয়েলারির স্বত্বাধিকারী দেওয়ান মো.জাবেদ চৌধুরী বলেন- দোকানে প্রায় ২৫০ ভরি স্বর্ণ ছিল। চোরেরা সব লুট করে দিয়ে শার্টারে ভাঙা তালা সরিয়ে নতুন তালা ঝুলিয়ে দেয়। দোকানের ভেতরে ডিভিআরসহ সিসিটিভি ক্যামেরা খুলে নিয়ে গেছে চোরের দল। সুরক্ষিত এই মার্কেটে এটাই প্রথম কোনো দুঃসাহসিক চুরির ঘটনা। তবে পুলিশ শপিং মলের অন্যান্য সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে চোর শনাক্তের চেষ্টা করছে।
Manual6 Ad Code
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ও আল হামরা শপিং সিটির দোকান মালিক সমিতির সভাপতি আব্দুর রহমান রিপন বলেন, মার্কেটে ২২ জন সিকিউরিটি ২ শিফটে কাজ করেন। রাতে প্রতিটি তলায় ২ জন করে সিকিউরিটি দায়িত্বে থাকেন। চুরি হওয়া দোকানটি শপিং সিটির ৪র্থ তলায়। ওই তলায় ২টি ক্যামেরা নষ্ট পাওয়া গেছে। এছাড়া বাকি ক্যামেরাগুলো সচল ছিল। সব সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় মার্কেটের কেউ জড়িত আছে কিনা, সেটাও মাথায় রেখে তদন্ত চলছে।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বলেন- দোকানের স্বত্বাধিকারী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। তবে এখন পর্যন্ত কেউ আটক হয়নি। কাজ করছে পুলিশ।