প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

তরুণীকে ধর্ষণের ঘটনায় রাজেন আটক

editor
প্রকাশিত মার্চ ১৫, ২০২৫, ০৬:৩১ পূর্বাহ্ণ
তরুণীকে ধর্ষণের ঘটনায় রাজেন আটক

Manual5 Ad Code

বড়লেখা সংবাদদাতা:
মৌলভীবাজার জেলার বড়লেখায় ধর্ষণের অভিযোগে রাজেন রায় (২৪) নামে এক যুবককে আটক করেছে বড়লেখা থানা পুলিশ। শুক্রবার (১৪ মার্চ) বিকেলে বড়লেখার নিউ সমনবাগ চা বাগানে বিশেষ অভিযান পরিচালনা করে অভিযুক্ত রাজেন রায়কে আটক করা হয়।

Manual1 Ad Code

বড়লেখা থানার অফিসার ইনচার্জ আবুল কাশেম সরকার জানান, ১৩ মার্চ নিউ সমনবাগ চা বাগানের এক তরুণীকে (২১) জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে বলে একটি সংবাদ পাই। তার ভিত্তিতে অভিযুক্ত রাজেন রায়কে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Manual3 Ad Code

মৌলভীবাজারের পুলিশ সুপার এম,কে,এইচ,জাহাঙ্গীর হোসেন জানান, নারীদের প্রতি যেকোনো যৌন হয়রানি বা সহিংসতার বিরুদ্ধে মৌলভীবাজার জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। নারী ও শিশু নির্যাতনকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual5 Ad Code