বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’র পক্ষ থেকে বড়লেখায় মরহুম এক নেতার পরিবারের কাছে উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।
Manual1 Ad Code
Manual1 Ad Code
রোববার উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি’র সাবেক নেতা মরহুম আলা উদ্দিনের পরিবারের সদস্যরা উপহার সামগ্রী গ্রহণ করেন।
মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূণ এবং সদস্য সচিব আব্দুর রহিম রিপনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বিএনপি’র সাবেক নেতা মরহুম আলা উদ্দিনের গ্রামের বাড়িতে যান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ আশরাফুল মাজিদ খোকন, বড়লেখা উপজেলা যুবদলের এস. এম. শরিফুল ইসলাম বাবলু।